IPL 2024: নিলামে পন্থকে হাজির করে বড় চমক দিল্লির, ফিটনেস নিয়ে বিরাট বার্তা দিলেন তারকা উইকেটরক্ষক
IPL 2024:মহিলা প্রিমিয়ার লিগে নিলামের টেবিলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বসিয়ে বড় চমক দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। আর আইপিএলের মিনি নিলামের আগে ফের চমক দিল দিল্লি ক্যাপিটালস। নিলাম পর্বের ২৪ ঘণ্টা আগেই দুবাইতে হাজির ঋষভ পন্থ। দুর্ঘটনার অন্ধকার থেকে ক্রমেই ক্রিকেটের মূল স্রোতে ফিরতে মরিয়া পন্থ, আর মরুদেশে নিলাম অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ফিটনেস নিয়ে বড় বার্তা দিলেন ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক।
গত ২৬ নভেম্বর দিল্লি দলের পক্ষ থেকে ক্রিকেটারদের ধরে রাখার যে তালিকা বিসিসিআইয়ের কাছে পাঠিয়েছে দিল্লি টিম ম্যানেজমেন্ট তাতে নাম ছিল ঋষভ পন্থের। অর্থ্যাত পন্থকে ধরেই যে আইপিএলের পরিকল্পনা করছেন সৌরভ-পন্টিংরা সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু পন্থের ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। এমনটাও শোনা গিয়েছিল তাঁকে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে খেলানো হবে।

এরপর নিজের ফিটনেস প্রসঙ্গে পন্থ বলেন, 'বিগত কয়েকমাস আগের তুলনায় আমি এখন অনেকটাই ভালো আছি। ১০০% স্কিল ফিরে পাওয়ার চেষ্টা করছিস এখনও কয়েকমাস বাকি আছে আইপিএল শুরু হতে। আশা করছি আমি সম্পূর্ণ ফিট হয়ে যাবো। আমি জানি এটা কতটা কঠিন সময়, তবে মানুষ আমাদের ভালোবাসেন, সম্মান করেন। চোটের সময়কালে তাঁরা আমাকে যেভাবে সমর্থন জুগিয়েছেন তা অতুলনীয়।'
কয়েকদিন আগেই একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে পন্থের ফিটনেস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেশ করা হয়েছি।যেখানে বলা হয়েছিল বর্তমানে হাঁটু এবং গোঁড়ালির শক্তিবৃদ্ধিতেই সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে। কারণ একজন উইকেটরক্ষকের জন্য এই দুটি অঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পন্থের হাঁটুর লিগামেন্ট টিয়ার ছিড়ে গিয়েছিল।
২০২২ সালের ৩০ ডিসেম্বূর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। এরপর প্রায় ১ বছর হতে চলল ক্রিকেট থেকে অনেকটাই দূরে পন্থ।
উইকেট কিপিং নিয়ে বেশ সমস্যার মধ্যে রয়েছে দিল্লি ক্যাপিটালস। কারণ তাদের নিয়মিত উইকেটরক্ষক ঋষভ পন্থ গত বছর চোটের জন্য খেলতেই পারেননি। প্রথম দিকে অভিষেক পোড়েলকে খেলানো পরের দিকে বঙ্গ এই উইকেটরক্ষকের উপর আর আস্থা রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট। এবার ঋষভ পন্থকে রেখেই দল সাজিয়েছেন দিল্লি ম্যানেজমেন্ট।












Click it and Unblock the Notifications