IPL 2024: কিং খানের আন্তরিকতায় মুগ্ধ রিঙ্কু, রবি দুপুরেই বাদশাহী চমক কেকেআর তারকার
২০২৩ সালের আইপিএল থেকেই নাইটদের দলে নতুন তারকা হয়ে উঠেছেন রিঙ্কু সিং। আইপিএলে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলের প্রতিনিধিও হয়েছেন। এবারের আইপিএলে কেকেআর শিবিরে আলিসগড়ের তারকার ব্র্যান্ড ভ্যালু আরও বেড়েছে। প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন। আর ম্যাচ শেষে পেলেন বাদশাহী উপহার।
২০২৩ সালের আইপিএলে স্বপ্নের উত্থান ঘটে রিঙ্কুর। জাতীয় দলের জার্সিতেও নিজেকে প্রমাণ করেছেন কেকেআরের তারকা। নাইট কর্ণধার শাহরুখ খানের অন্যতম প্রিয়পাত্র এই রিঙ্কু। বহু বার খুনসুটিতে শাহরুখ মেতেছেন রিঙ্কুর সঙ্গে। শনিবার ম্যাচের পর মাঠে গোটা দলের ক্রিকেটারদের শুভেচ্ছা জানান শাহরুখ। রিঙ্কুকে জড়িয়ে ধরেন কিং খান। এমনকি দলের ক্রিকেটারের আবদারও মিটিয়েছেন।

ম্যাচের পরের দিন রবিবার দুপুরে রিঙ্কু সিং তাঁর সোশ্যাল সাইডে একটি ছবি শেয়ার করেছেন। যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। শাহরুখের সঙ্গে এই ছবিতে দেখা গিয়েছে রিঙ্কু সিং এবং তাঁর পরিবারের সদস্যদের। ছবির ফ্রেমে মধ্যমনি কিং খান। ছবির বাঁ দিকে রয়েছেন রিঙ্কু সিং। তাঁর ঠিক পাশেই বলিউড বাদশা। কিং খানের বাম দিকে রয়েছেন রিঙ্কুর বোন নেহা সিং। এবং রিঙ্কুর বোনের পাশে ছিলেন তাঁদের মা এবং বাবা।
গত বছর আইপিএলে গুজরাতের বিরুদ্ধে সেই রুদ্ধশ্বাস ইনিংসের পর শাহরুখ ফোন করেছিলেন রিঙ্কুকে। সে বার বলিউড বাদশা রিঙ্কুর বিয়েতে গিয়ে পারফরম্যান্স করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে এই প্রসঙ্গে কেকেআর তারকা বলেছিলেন, ''শাহরুখ স্যর আমাকে ফোন করেছিলেন। আমার বিয়ের ব্যাপারে খোঁজ নিচ্ছিলেন। শাহরুখ স্যার বলেন, অনেকেই আমাকে বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রণ করেন। আমি কোথাও যাই না। কিন্তু আমি তোর বিয়েতে নাচতে আসব।
'Pathan ke ghar mein jeetoge, toh mehman nawaazi ke liye Pathan toh aayega hi' pic.twitter.com/QErU3VKa46
— KolkataKnightRiders (@KKRiders) March 24, 2024
কেকেআরের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গিয়েছে ম্যাচ জয়ের পরই ইডেনের মাঠে চলে এসেছেন কিং খান। দলের প্রত্যেক ক্রিকেটারকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানান। তবে সব থেকে বেশি নজর কাড়লেন যথন রাসেলের কাছে গেলেন। ক্যারিবিয়ান তারকা বাদশাকে কতটা খুশি করেছেন সেটা তাঁর অভিব্যক্তি থেকেই স্পষ্ট হয়ে যায়।
এরপর শাহরুখ ইডেনের মাঠকর্মীদের সঙ্গেও মিলিত হন এবং ছবি তোলেন। ম্যাচ শেষে মাঠে থাকা দর্শকদের জন্য ভিকট্রি ল্যাপও দেন। এককথায় আইপিএলে কেকেআরের প্রথম ম্যাচেই সুপার হিট শাহরুখ শো।
রিঙ্কুর ১৫ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস রাসেল-ঝড়ের মঞ্চ করে দেয়। ফিল্ডিংয়ের সময়ও দুটো ক্যাচ নেন রিঙ্কু।












Click it and Unblock the Notifications