IPL 2024: আবদার মিটিয়েছেন কোহলি, বিরাটের ব্যাটেই পাঞ্জাবের বিরুদ্ধে রানের ছন্দে ফিরবেন রিঙ্কু?
শুক্রবার পাঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছে কেকেআর। আরসিবির বিরুদ্ধে জয়ের পর এই ম্যাচ জিতে প্লে-অফের পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য নাইটদের। প্রীতি জিন্টার দলের বিরুদ্ধে নামার আগে কোহলির থেকে বিরাট উপহার পেলেন রিঙ্কু সিং। ইডেনে কোহলির কাছে একটা ব্যাটের আবদার করেছিলেন রিঙ্কু, কলকাতা ছাড়ার আগে কেকেআর তারকার আবদার মিটিয়েছেন বিরাট।
কেকেআর বনাম আরসিবি মরসুমের প্রথম ম্যাচের পর কোহলি তাঁর একটি ব্যাট তুলে দেন রিঙ্কুর হাতে। তবে কেকেআর ব্যাটার দুর্ভাগ্যবশত আইপিএলে স্পিনারের বিপক্ষে প্রস্তুতির সময় তা ভেঙে ফেলেন এবং তিনি আরসিবি তারকার থেকে আরও একটি ব্যাটের আবদার করেন।

বিরাট-রিঙ্কুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে খোদ নাইট রাইডার্স। সেখানেই ভারতীয় দলের দুই ক্রিকেটারের কথাবার্তা তুলে ধরা হয়েছে। বিরাটের দেওয়া ব্যাটটা ভেঙে গিয়েছে বলে কথা শুরু করেন রিঙ্কু। তারপর সেই সংক্রান্ত কথা বলতে থাকেন। রিঙ্কু বিরাটকে বলেন, তোমার দেওয়া ব্যাটটা ভেঙে গিয়েছে, নেটে স্পিনারের বিরুদ্ধে খেলার সময়ই যে ব্যাটে ফাটল ধরে সেটাও উল্লেখ করেন রিঙ্কু।
কয়েকদিন আগেই ইডেনে খেলতে এসেছিলেন কোহলি। ইডেনের সাজঘরের সামনে বিরাটের সঙ্গে দেখা হয় রিঙ্কু। তিনি রাস্তা আটকে বিরাটের কাছে ব্যাট চেয়ে বসেন। জানান, বিরাট আগে যেই ব্যাটাটা দিয়েছিলেন সেটা তিনি ভেঙে ফেলেছেন। বিরাট জানান, এভাবে ব্যাট ভাঙলে তিনি আর ব্যাট দেবেন না। অবশেষে রিঙ্কুর সেই ব্যাট নেওয়ার টার্গেট পূরণ হল।
Mil gaya bat Rinku ko! Virat bhai Thank you 💜😅 pic.twitter.com/ul6vmIUH4r
— KolkataKnightRiders (@KKRiders) April 25, 2024
সোশাল মিডিয়ায় একটি ভিডিওয় এক ভক্তের প্রশ্নে উপহার পাওয়া ব্যাটটি তুলে ধরেন তিনি। তার সঙ্গে স্বভাবসিদ্ধ হাসিতে জানিয়ে দেন যে, বিরাটের থেকে ব্যাট পেয়ে গিয়েছেন নাইট তারকা। বিরাটের ব্যাট নিয়েই ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবেন রিঙ্কু?
২০২৩ সালে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করলেও চলতি আইপিএলে এখনও পর্যন্ত রিঙ্কুকে সেরা ছন্দে পাওয়া যায়নি। ৭ ম্যাচ শেষে রিঙ্কুর নামের পাশে ১০৭ রান। একটিও অর্ধশতরান করতে পারেননি কেকেআর তারকা। বিরাটের উপহার পাওয়া ব্যাটেই কি ফের রানের ছন্দে ফিরবেন রিঙ্কু।
২০২৩ সালের আইপিএলে কেকেআর জার্সিতে নিজেকে প্রমাণ করার পর রিঙ্কু সিং সুযোগ পান জাতীয় দলে। সেই থেকে তিনি সকলের প্রিয় পাত্র হয়ে উঠেছেন। বাকি প্লেয়ারদের ঘনিষ্ঠ বৃত্তে প্রবেশ করেছেন তিনি, সেটা দেখা গিয়েছে একাধিকবার। সামনেই টি২০ বিশ্বকাপ, রিঙ্কুর পারফরম্যান্স কিন্তু তাঁর দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে।'












Click it and Unblock the Notifications