IPL 2024: বিরাটের উপহার দেওয়া ব্যাট ভেঙে বিপাকে রিঙ্কু, ইডেনে কোহলির কাছে নতুন আবদার কেকেআর তারকার
রবিবার ইডেনে মেগা ম্যাচ। কেকেআরের বিরুদ্ধে খেলতে নামছে আরসিবি। কিন্তু ম্যাচের আগে কোহলির কাছে বিরাট আবদার করে বসলেন নাইট তারকা রিঙ্কু সিং। কয়েক সপ্তাহ আগেই রিঙ্কুকে ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি, কিন্তু ইডেনে খেলতে নামার আগে ফের প্রাক্তন ভারত অধিনায়কের থেকে ব্যাট চাইলেন রিঙ্কু।
বিরাট-রিঙ্কুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে খোদ নাইট রাইডার্স। সেখানেই ভারতীয় দলের দুই ক্রিকেটারের কথাবার্তা তুলে ধরা হয়েছে। বিরাটের দেওয়া ব্যাটটা ভেঙে গিয়েছে বলে কথা শুরু করেন রিঙ্কু। তারপর সেই সংক্রান্ত কথা বলতে থাকেন। রিঙ্কু বিরাটকে বলেন, তোমার দেওয়া ব্যাটটা ভেঙে গিয়েছে, নেটে স্পিনারের বিরুদ্ধে খেলার সময়ই যে ব্যাটে ফাটল ধরে সেটাও উল্লেখ করেন রিঙ্কু।

এরআগে চিন্নাস্বামীতে কেকেআরের বিরুদ্ধে ম্যাচের পর রিঙ্কুকে বিরাট উপহার দিলেন কোহলি। আরসিবি শেয়ার করা ভিডিওতে বিরাট কোহলিকে তার ব্যাট রিঙ্কু সিংকে উপহার দিতে দেখা গিয়েছিল। কোহলি তাঁর স্বাক্ষরিত ব্যাটটি কেকেআর ব্যাটারকে উপহার দিয়েছেন এবং এটি পাওয়ার পর নাইট ব্যাটসম্যানকে খুব খুশি দেখায়। মুগ্ধ দৃষ্টিতে সেই ব্যাটের দিকে তাকিয়ে নাইটদের তারকা। তারপর একে অপরকে আলিঙ্গন করে দু"জন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। রিঙ্কুর জন্য খুশি তাঁর ভক্তরা।
“Virat bhai ne ek bat diya thha… jo bat diya thha, woh mere se toot gaya” 😂 pic.twitter.com/qoJWWs2fik
— KolkataKnightRiders (@KKRiders) April 21, 2024
নেটমাধ্যমে এই ছবিটা ছাড়াও একটি ছবি ভাইরাল হয়ে যায়।বেঙ্গালুরুতে আরসিবি বনাম কেকেআর ম্যাচের শেষে দেখা গিয়েছিল নাইট তারকা রিঙ্কু সিংয়ের ব্যাট পরীক্ষা দেখছেন বিরাট কোহলি। দু'জনেই সেই সময় হাসছিলেন। ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।
এবার কি ফের একবার ইডেনে এসে রিঙ্কুকে ব্যাট দিয়ে যাবেন কোহলিই? সেটার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এবারের আইপিএলে এখনও পর্যন্ত রিঙ্কুর ব্যাট থেকে সেভাবে রান আসেনি। ঠিক মতো সুযোগই পাচ্ছেন না আলিগড়ের তারকা। ফলে বিশ্বকাপের দলেও তাঁর সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications