IPL 2024: আইপিএলে কামব্যাকের প্রত্যাশায় রাইলি রুশো, কেকেআর-সহ কারা ঝাঁপাতে পারে প্রোটিয়া তারকার জন্য?

IPL 2024: আইপিএলের নিলামের আগে রাইলি রুশোকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। বিশ্বকাপ চলাকালীন সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে ক্যাপিটালসের শিবিরে হাজির ছিলেন রুশো।

গত মেগা নিলাম থেকে রুশোকে ৪ কোটি ৬০ লক্ষ টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটালস। বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।

IPL 2024: আইপিএলে কামব্যাকের প্রত্যাশায় রাইলি রুশো

রুশো এখন ব্যস্ত আবু ধাবি টি ১০ খেলতে। তারই ফাঁকে সর্বভারতীয় দৈনিককে সাক্ষাৎকারে তিনি বলেছেন, দিল্লি ক্যাপিটালসে ভালো সময় কাটিয়েছি। দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বন্ধন উপভোগ্য ছিল। এখনও ভাবছি না কোন দল আমাকে নেবে। তবে আমেরিকার টি ২০ লিগে নাইটদের হয়ে খেলেছি।

সে কারণেই রুশো প্রত্যাশা করছেন কেকেআরের সঙ্গে তাঁকে নিয়ে বিডিং ওয়ার বা নিলামে দর কষাকষি চলবে। উল্লেখ্য, মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স পাঁচ ম্যাচে একটিই ম্যাচ জিতেছিল। সেই জয়ে অবদান রেখেছিলেন রুশো, ৩৮ বলে ৭৮ রানের ইনিংস খেলে।

রুশো দক্ষিণ আফ্রিকার হয়ে শেষ খেলেছেন গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তাঁকে ভারতের বিরুদ্ধে সিরিজে দলে রাখা হয়নি। যদিও টি ২০ বিশ্বকাপ খেলার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। আপাতত তাই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেই ছন্দে থাকার বার্তা দিতে চাইবেন।

লিটন দাসকে ছেড়ে দিয়েছে কেকেআর। জেসন রয় ও রহমানুল্লাহ গুরবাজ থাকলেও রুশোকে লিটনের বিকল্প হিসেবে নিতে পারে নাইটরা। মেজর লিগ ক্রিকেটে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জেসন রয়দের সঙ্গে খেলেছেন রুশো। ৩৩.২৫ গড় ও ১৫২.৮৭ স্ট্রাইক রেট ছিল পাঁচটি ম্যাচের পর।

রুশোকে নিতে ঝাঁপাতে পারে পাঞ্জাব কিংস। শিখর ধাওয়ানের ওপেনিং পার্টনার হিসেবে জনি বেয়ারস্টো বা ম্যাথু শর্টকে ভেবে রেখেছে তারা। তবে তিন নম্বরে রুশো কার্যকরী ভূমিকা নিতে পারেন পাঞ্জাব কিংসের হয়ে। চলতি বছর এই পজিশনে ভানুকা রাজাপক্ষ বা ম্যাথু শর্ট সেভাবে ভরসা দিতে পারেননি।

রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে দেবদত্ত পাড়িক্কলকে। জো রুট আগামী আইপিএলে খেলবেন না। এই পরিস্থিতিতে রুশোকে নিয়ে ব্যাটিং শক্তি মজবুত করতে পারে রাজস্থান। জস বাটলার ও যশস্বী জয়সওয়ালের পর তিনে নামতে পারবেন রুশো। চারে সঞ্জু স্যামসন, পাঁচে শিমরন হেটমায়ার, ছয়ে ধ্রুব জুরেল বা রিয়ান পরাগ নামলে ব্যাটিং শক্তি বেশ সমীহযোগ্যই হবে।

রুশো ৩১২টি টি ২০ ম্যাচে ৬টি শতরান ও ৪৮টি অর্ধশতরান-সহ ৭৯৩৩ রান করেছেন। গড় ৩০-এর বেশি, স্ট্রাইক রেট ১৪৪.৮৪। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৯টি টি ২০ আন্তর্জাতিকে ২টি শতরান ও ৩টি হাফ সেঞ্চুরি-সহ তাঁর রান ৭৬৭। গড় ৩৪.৮৬, স্ট্রাইক রেট ১৫৯.৭৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+