IPL 2024: আইপিএলে রেকর্ড পরিমাণ ছক্কা, সবচেয়ে বেশি কাদের? অক্ষত গেইলের কীর্তি, অভিষেক টপকালেন বিরাটকে
IPL 2024: আইপিএলে চেন্নাইয়ের চিপকে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে রেকর্ড সংখ্যক ছয় হয়েছে।
গত বছরের আইপিএলে যেখানে ১১২৪টি ছয় হাঁকিয়েছিলেন বিভিন্ন দলের ব্যাটাররা, এবার সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ১২৬০-এ। আইপিএলে এত ছক্কা কোনও মরশুমেই হয়নি।

এবার সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অরেঞ্জ আর্মির ব্যাটাররা মেরেছেন ১৭৮টি ছয়। তারপরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আরসিবির ব্যাটারদের থেকে এসেছে মোট ১৬৫টি ওভার বাউন্ডারি। প্রথম পাঁচে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (১৪১), দিল্লি ক্যাপিটালস (১৩৫) ও মুম্বই ইন্ডিয়ান্স (১৩৩)।
পাঞ্জাব কিংস ১২০, রাজস্থান রয়্যালস ১১২, চেন্নাই সুপার কিংস ১০৭ ও লখনউ সুপার জায়ান্টসের নামের পাশে রয়েছে ১০২টি ছক্কা। সবচেয়ে কম ওভার বাউন্ডারি গুজরাত টাইটান্সের। ১০০ ছোঁয়া অমেক দূরের কথা, গুজরাত টাইটান্সের ব্যাটাররা সম্মিলিতভাবে ৬৭টি ছয় মেরেছেন।
এবারের আইপিএলে সানরাইজার্স যেখানে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে, সেই দলেরই তরুণ ওপেনার অভিষেক শর্মা জিতে নিয়েছেন সবচেয়ে বেশি ছয় মারার পুরস্কার। অভিষেক এবারের আইপিএলে মোট ৪২টি ছক্কা হাঁকিয়েছেন। এবার একনজরে দেখে নেওয়া যাক ২০০৮ থেকে এবারের আইপিএল অবধি সবচেয়ে বেশি ছয় কে হাঁকিয়েছেন।
আইপিএলের কোনও মরশুমে সর্বাধিক ছয় মারার রেকর্ডটি রয়েছে ক্রিস গেইলের দখলে। ২০১২ সালের আইপিএলে তিনি ৫৯টি ছয় মেরেছিলেন। ২০১৩ সালে মারেন ৫১টি। ২০১৯ সালের আইপিএলে কেকেআরের আন্দ্রে রাসেল মারেন ৫২টি ছয়। আর কেউ কোনও মরশুমে ৫০টি ছক্কা হাঁকাতে পারেননি।
২০০৮ সালে প্রথম আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সনৎ জয়সূর্য ৩১টি ছয় মেরেছিলেন। ২০০৯ সালে ডেকান চার্জার্সের অ্যাডাম গিলক্রিস্ট হাঁকান ২৯টি ওভার বাউন্ডারি। ২০১০ সালের আইপিএলে ২৭টি ছয় মারেন আরসিবির রবিন উথাপ্পা। ২০১১ সালে ক্রিস গেইল মারেন ৪১টি ছয়। পরপর তিন বছর তিনি আইপিএলে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়েন।
২০১৪ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল ৩৬টি ছয় মারেন। ২০১৫ সালে ফের সকলকে টেক্কা দিয়ে ৩৮টি ছয় মারেন গেইল। ২০১৬ সালের আইপিএলে বিরাট কোহলি মেরেছিলেন ৩৮টি ছয়। ২০১৭ সালে পাঞ্জাবের হয়েই সবচেয়ে বেশি ২৬টি ছয় মারেন ম্যাক্সওয়েল।
২০১৮ সালে ঋষভ পন্থ দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ৩৭টি ছয় মারেন। ২০২০ সালে ঈশান কিষাণ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সবচেয়ে বেশি ৩০টি ছক্কা হাঁকান। ২০২১ সালের আইপিএলে সবচেয়ে বেশি ৩০টি ছক্কা মারেন পাঞ্জাব কিংসের লোকেশ রাহুল। ২০২২ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের জস বাটলার মারেন ৪৫টি ছয়। গত বছরের আইপিএলে আরসিবির ফাফ দু প্লেসির ব্যাট থেকেই এসেছিল সর্বাধিক ৩৬টি ছয়। এবার বিরাট কোহলির কীর্তি ভেঙে দিলেন অভিষেক শর্মা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications