IPL 2024: ৬ বছর পর আইপিএল ফাইনালে ওঠার হাতছানি, প্লে-অফে কেকেআরের বিরুদ্ধে সানরাইজার্সের ট্র্যাক রেকর্ড কেমন?

IPL 2024: আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে কাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ৮ বছর পর সানরাইজার্সের সামনে ফাইনালে ওঠার সুযোগ।

চলতি আইপিএলে একমাত্র সাক্ষাতে ইডেনে সানরাইজার্সকে হারিয়েছিল কেকেআর। কাল তার পুনরাবৃত্তি হলে কোয়ালিফায়ার-২ খেলতে হবে সানরাইজার্সকে।

IPL 2024

২০১৬ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর আর খেতাব জিততে পারেনি। এবার প্যাট কামিন্সের দলের পারফরম্যান্স দেখে আশাবাদী ভক্তরা। আইপিএলে প্লে-অফে সানরাইজার্স মোট ১১টি ম্যাচ খেলেছে। জিতেছে ৫টি, হার ৬টিতে।

প্রথমে ব্যাট করে প্লে-অফে সানরাইজার্স জিতেছে তিনটি ম্যাচে। রান তাড়া করে জয় এসেছে ২টিতে। ২০১৬ সালের আইপিএল ফাইনালে সানরাইজার্স ৭ উইকেটে ২০৮ তুলেছিল, আইপিএলের প্লে-অফে এটাই তাদের সর্বাধিক স্কোর। সর্বনিম্ন স্কোর ২০১৭-র আইপিএলে, কেকেআরের বিরুদ্ধে ৭ উইকেটে ১২৮। দুটি ম্যাচই হয়েছিল বেঙ্গালুরুতে।

সানরাইজার্স সবচেয়ে বেশি রান তাড়া করে প্লে-অফ জিতেছে ২০১৬ সালের দ্বিতীয় কোয়ালিফায়ারে। দিল্লিতে হওয়া সেই ম্যাচে ১৯.২ ওভারে ৬ উইকেটে ১৬৩ তুলেছিল সানরাইজার্স। একনজরে দেখে নেওয়া যাক প্লে-অফে সানরাইজার্সের ম্যাচগুলির ফলাফল।

২০১৩ সালের এলিমিনটরে রাজস্থান রয়্যালসের কাছে চার উইকেটে হারে সানরাইজার্স। ২০১৬ সালের এলিমিনেটরে সানরাইজার্স ২২ রানে জেতে কেকেআরের বিরুদ্ধে। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে ৪ উইকেটে হারায় গুজরাত লায়ন্সকে। ফাইনালে ৮ রানে হারিয়েছিল আরসিবিকে।

২০১৭ সালের এলিমিনেটরে ডিএলএস সিস্টেমে কলকাতা নাইট রাইডার্সের কাছে সাত উইকেটে পরাস্ত হয়েছিল সানরাইজার্স। ২০১৮ সালে প্রথম কোয়ালিফায়ারে তারা চেন্নাই সুপার কিংসের কাছে ২ উইকেটে হেরেছিল। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে কেকেআরকে হারায় ১৪ রানে।

২০১৮ সালের ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে ৮ উইকেটে হেরে যায় সানরাইজার্স। ২০১৯ সালের আইপিএলে সানরাইজার্স এলিমিনেটরে ২ উইকেটে হেরে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের কাছে। ২০২০ সালেও এলিমিনেটর থেকেই বিদায় নেয়। ৬ উইকেটে পরাস্ত হয় আরসিবির বিরুদ্ধে। ২০২০ সালে কোয়ালিফায়ার ২-তে সানরাইজার্স ১৭ রানে হারে দিল্লি ক্যাপিটালসের কাছে। তারপর এই প্রথম অরেঞ্জ আর্মি খেলবে প্লে-অফ।

প্লে-অফে সানরাইজার্সের যে তিনজন সবচেয়ে বেশি করেছেন তাঁদের কেউ বর্তমান দলে নেই। ডেভিড ওয়ার্নার ৬ ম্যাচে ২৪৬, কেন উইলিয়ামসন ৭ ম্যাচে ২৪৩ ও শিখর ধাওয়ান ৮ ম্যাচে ১৪২ রান করেছেন। প্লে-অফে সানরাইজার্সের সফলতম বোলার ভুবনেশ্বর কুমার, ৮ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। রশিদ খান ৭ ম্যাচে ৮টি ও বেন কাটিং ৩ ম্যাচে ৫ উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+