IPL 2024: আরসিবি ভাগ্য বদলে মুখিয়ে, ইডেনে বিরাটদের জার্সিতে কেকেআর ম্যাচে থাকছে চমক

IPL 2024: আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চলে গিয়েছে খাদের কিনারায়। সব ম্যাচই এখন ফাফ দু প্লেসির দলের কাছে ডু অর ডাই। টানা ৫ ম্যাচ হেরেছে আরসিবি।

রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে কালই কলকাতায় আসছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার অনুশীলন সারবে ইডেনে। রবিবারের ম্যাচ আবার বিকেল সাড়ে তিনটে থেকে।

IPL 2024

এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে থাকছে চমক। প্রতি বছরই পরিবেশ সচেতনতা, সবুজায়নের বার্তা দিতে আরসিবি একটি ম্যাচ খেলে সবুজ রংয়ের জার্সিতে। এবার নয়া ডিজাইনের সেই জার্সিতে সবুজেরই আধিক্য, কালার কম্বিনেশনে রয়েছে নীল। সেই জার্সি পরেই ইডেনে নামছেন বিরাটরা।

গ্লোবাল ওয়ার্মিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণকে উৎসাহিত করতেই আরসিবির গো গ্রিন উদ্যোগ। ২০১১ সাল থেকে আরসিবি আইপিএলে সবুজ জার্সি পরে খেলছে। মোট ১৩টি ম্যাচের মধ্যে একটি পরিত্যক্ত। সবুজ জার্সিতে নেমে আরসিবি ১২টির মধ্যে জিতেছে চারটিতে, হার ৮টিতে।

২০১৭ ও ২০২১ সালের পর এই নিয়ে তৃতীয়বার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সবুজ জার্সিতে নামছে আরসিবি। কলকাতায় প্রবল গরমের মধ্যে রবিবাসরীয় বিকেলে। ২০১৭ সালে বেঙ্গালুরুতে কেকেআর ৬ উইকেটে ও ২০২১ সালে কেকেআর আবু ধাবিতে ৯ উইকেটে হারিয়েছিল সবুজ জার্সির আরসিবিকে।

সবুজ জার্সির আরসিবি ২০১৬ সালে সর্বাধিক ৩ উইকেটে ২৪৮ তুলেছিল গুজরাত লায়ন্সের বিরুদ্ধে। সেই ম্যাচে জেতে ১৪৪ রানে। আবার ২০২১ সালে আরসিবি সবুজ জার্সি পরে খেলতে নেমে কেকেআরের বিরুদ্ধে ৯২ রানে গুটিয়ে গিয়েছিল। সবুজ জার্সিতে সেরা ব্যাটিং এবি ডি ভিলিয়ার্সের (৫২ বলে অপরাজিত ১২৯, ২০১৬ সালে)।

২০২২ সালে ওয়ানিন্দু হাসারঙ্গা ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। মুম্বইয়ে সেই ম্যাচটিতে ৬৭ রানে জিতেছিল আরসিবি। সবুজ জার্সি পরে সেটিই আরসিবির কোনও ক্রিকেটারের বল হাতে সেরা পারফরম্যান্স।

উল্লেখ্য, লখনউ সুপার জায়ান্টস চলতি আইপিএলে তাদের জার্সির রং বদলেছিল ইডেনে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে। মোহনবাগান সুপার জায়ান্টের সবুজ মেরুন জার্সির সঙ্গে সামঞ্জস্য রেখে সেই কালার কম্বিনেশনেই নেমেছিল। যদিও সেই ম্যাচে কেকেআরের কাছে প্রথম পরাজয়ের সাক্ষী হয় লখনউ।

আরসিবির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আশা প্রকাশ করা হয়েছে, জার্সির রং বদল আরসিবির চলতি আইপিএলে ভাগ্য বদলের সূচনা নির্ধারিত করবে। সেটা হবে কিনা তা বলবে সময়। তবে এই ম্যাচ হেরে গেলে আইপিএল খেতাবের স্বপ্ন বাবুঘাটে গঙ্গায় জলাঞ্জলি দিয়েই ফিরতে হবে আরসিবিকে। হিপ স্ট্রেইনের কারণে এই ম্যাচেও আরসিবি পাচ্ছে না গ্লেন ম্যাক্সওয়েলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+