IPL 2024, RCB vs KKR: দল হারলেও হৃদয় জিতলেন রাজা, রিঙ্কুকে বিরাট উপহার কোহলির, সোশ্যাল মিডিয়ায় ঝড়
ইডেনে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন কেকেআর তারকা রিঙ্কু সিং। শুক্রবার আরসিবির বিরুদ্ধে ম্যাচে অবশ্য রিঙ্কু সিংকে খুব বেশি চাপ নিতেই হয়নি। নারিন, ভেঙ্কটেশদের ব্যাটিং দাপটে সহজেই জায় পায় কেকেআর। দল পেল গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট আর রিঙ্কু সিং পেলেন বিরাট উপহার।
শুক্রবার ম্যাচ শেষে রিঙ্কুকে বিরাট উপহার দিলেন কোহলি। আরসিবি শেয়ার করা ভিডিওতে বিরাট কোহলিকে তার ব্যাট রিঙ্কু সিংকে উপহার দিতে দেখা যাচ্ছে। কোহলি তাঁর স্বাক্ষরিত ব্যাটটি কেকেআর ব্যাটারকে উপহার দিয়েছেন এবং এটি পাওয়ার পর নাইট ব্যাটসম্যানকে খুব খুশি দেখায়। মুগ্ধ দৃষ্টিতে সেই ব্যাটের দিকে তাকিয়ে নাইটদের তারকা। তারপর একে অপরকে আলিঙ্গন করে দু"জন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। রিঙ্কুর জন্য খুশি তাঁর ভক্তরা।

Rinku Singh's Instagram story for Virat Kohli. He thanking Virat bhaiya for advice and bat.
— CricketMAN2 (@ImTanujSingh) March 30, 2024
- King Kohli is always there for youngsters! 🐐❤️ pic.twitter.com/V27aQQf2Rt
চিন্নাস্বামীতে বিরাট কোহলির ব্যাটে ঝড় উঠেছিল। ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন কিং কোহলি। যদিও রিঙ্কু সিংকে ব্যাট হাতে আরসিবির বিরুদ্ধে সেভাবে কার্যকরী ভূমিকা হয়নি। ৫ বলে ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।
ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলার সুযোগ না পেলেও দুর্দান্ত ফিল্ডিং করেন রিঙ্কু সিং। তিনি ২টি অনবদ্য ক্যাচ ধরেন। প্রথমে সুনীল নারিনের বলে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচ ধরেন রিঙ্কু। পরে রাসেলের বলে রিঙ্কুর হাতে ধরা পড়েন রজত পাটীদার।
শুক্রবার ম্যাচে আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।কেকেআর বনাম আরসিবি ম্যাচের মধ্যেই দুজন উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিলেন পরস্পরকে। প্রথম ইনিংসে স্ট্র্যাটেজিক টাইম-আউটের সময় গম্ভীর ও কোহলি উষ্ণ আলিঙ্গন করেন এবং করমর্দন করেন। কলকাতা পুলিশ ওই দুই তারকার আলিঙ্গনের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করে লিখেছে, ''সমস্যা গম্ভীর হোক বা বিরাট, সমাধান করতে ১০০ ডায়াল করুন।''
পাশাপাশি দিল্লি পুলিশও গম্ভীর ও কোহলির ছবি পোস্ট করে লিখেছে, ''ঝগড়া হলে ১১২ ডায়াল করে শান্ত করুন। কোনও ঝামেলাই বিরাট অথবা গম্ভীর হয় না।''
#RCBvsKKR #ViratKohli𓃵 #GautamGambhir #Dial100 pic.twitter.com/kbwEdemjGo
— Kolkata Police (@KolkataPolice) March 29, 2024
পশ্চিমবঙ্গ পুলিশ কোহলির একটি ম্যাচের ভিডিও পোস্ট করে ক্যাপশন লিখেছে, হার-জিত কে হিসেব রাখে, রাজার মুকুট মাথায় থাকে। হেলমেট পরে সুরক্ষিত থাকুন।












Click it and Unblock the Notifications