IPL 2024, RCB vs KKR: বিরাট সংঘাতের অবসান, চিন্নাস্বামী সাক্ষী থাকল কোহলি-গম্ভীরের নতুন রয়াসনের

কেকেআর বনাম আরসিবি ম্যাচে ফোকাসে ছিলে ন দুই তারকা। একজন গৌতম গম্ভীর অন্যজন বিরাট কোহলি। দুই তারকার সংঘাতের কাহিনী আইপিএলের ইতিহাসে অন্যতম চর্চার বিষয়। ম্যাচ শুরুর কয়েকদিন আগে থেকেই জল্পনা তৈরি হয়েছে চিন্নাস্বামীতে নতুন কোনও বিতর্কের সৃষ্টি হবে। কারণ কোহলি গম্ভীর একসঙ্গে মাঠে থাকলে খবর বা বিতর্কের অভাব হয় না।

কিন্তু চিন্নাস্বামী দেখল সম্পূর্ণ অন্যচিত্র। কোহলি-গম্ভীর কাছাকাছি এলেুন। না তাদের মধ্যে কোনও বাগ বিতন্ডা হল না। বরং এ যেন মধুরেন সমাপয়। জলপানের বিরতিতে মাঠে প্রবেশ করেছিলেন গম্ভীর। সেই সময় ক্রিজে ব্যাটিং করছিলেন কোহলি। দুই তারকা কাছাকাছি এলেন। একে অপরকে জড়িয়ে ধরলেন। কোথায় বিতর্ক? যেন কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই একে অপরের দেখা পেলেন। হাসি মুখে কোহলি গম্ভীর কোটি টাকার ছবি উপহার দিলেন মাঠে থাকা চিত্র সাংবাদিকদের।

IPL 2024 RCB vs KKR

প্রথম ইনিংসের কৌশলগত টাইম-আউটের সময় দুজনকে হাসিমুখে আলিঙ্গন করতে দেখা গেছে। বেঙ্গালুরু ইনিংসের ১৬তম ওভারের পরে আম্পায়ার বিরতির জন্য সংকেত দেওয়ার পরে, গম্ভীর কোহলির কাছে চলে গেলেন এবং দুজনেই একে জড়িয়ে ধরে একে অপরের সাথে কথা বললেন।


এটাই ক্রিকেট, যেন বিতর্ক সংঘাত যেন পদ্ম পাতায় জল। আজ আছে কাল নেই। সম্পর্ক যে চিরস্থায়ী। কোহ‌লি গম্ভীর সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েই সেই বার্তায় দিলেন। চিন্নাস্বামী সাক্ষী থাকল এক নতুন অধ্যায়ের।১০ বছর আগে চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেআর ও আরসিবি মুখোমুখি হয়েছিল। বিরাট আউট হতেই কেকেআর অধিনায়ক গম্ভীর কিছু বলেন। আউট হয়ে ডাগআউটের দিকে যাচ্ছিলেন বিরাট। নাইট অধিনায়কের কথা কানে আসতেই ফিরে আসেন কোহলি। দুই তারকার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়।


আইপিএলের গত সংস্করণে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। বেঙ্গালুরুতে শেষ বলে ম্যাচ জিতে উচ্ছাসে ভাসে লখনউ, তারপরই শুরু হয় বিরাট গম্ভীরের মধ্যে তর্ক। যার জল অনেক দূর গড়ায়।চিন্নাস্বামীতে বেঙ্গালুরুকে হারানোর পর দর্শকদের চুপ করার ইঙ্গিত করেন গম্ভীর। ফিরতি ম্যাচে লখনউকে হারিয়ে একই ইঙ্গিত করেন কোহলি। তার পর আফগান পেসার নবীন-উল-হকের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি।

শুক্রবার যেন সবকিছুতেই দাঁড়ি পড়ে গেল। কোহলি-গম্ভীর সমস্যার বরফ গলিয়ে ফেলাটাই চরম আনন্দের খবর।বিরাটের সঙ্গে হাসি মুখে তাকে জড়িয়ে ধরেন গম্ভীর এবং কয়েক সেকেন্ডের জন্য বার্তালাপ করেন। সমাজ মাধ্যমে নিমেষেই ভাইরাল হয়েছে এই ভিডিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+