IPL 2024, RCB vs KKR: পাতা দেখেও পড়তে পারলেন না, প্রথম একাদশে পরিবর্তন বলতে গিয়ে নাজেহাল অবস্থা নাইট অধিনায়কের
শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরাট ম্যাচ। বিরাটদের ডেরায় কেকেআরের লড়াই যে কঠিন হবে তা সহজেই অনুমেয়। কিন্তু ম্যাচ শুরুর আগেই কি অতিরিক্ত চাপ নিয়ে ফেলেছেন শ্রেয়স আইয়ার? টসে জিতে প্রথম একাদশই বলতে পারলেন না।সঞ্চালক রবি শাস্ত্রী প্রশ্ন করেছিলেন প্রথম একাদশে কোনও পরিবর্তন আছে কিন? এই সামান্য প্রশ্নের উত্তর দিতেই রীতিমতো নাজেহাল নাইট অধিনায়ক।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত কেকেআরের। টসের সময় প্রথম একাদশে পরিবর্তন বলতে গিয়ে গুলিয়ে ফেললেন শ্রেয়স। অনুকূল রয় কার পরিবর্তে খেলছেন বলতেই পারলেন না নাইট অধিনায়ক। এমনকি হাতে থাকা টিম দেখেও বলতে পারলেন না শ্রেয়স। স্বীকার করে নিলেন তিনি গুলিয়ে ফেলেছেন। শ্রেয়স বলেন, "অনুকূল রয় একাদশে এসেছেন, আমি এই মুহূর্তে গুরুতর বিভ্রান্ত। আমাকে দুটি দল দেওয়া হয়েছে।

কেকেআর একাদশে আছেন ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, অনুকূল রয়, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। বাদ পড়েছেন নীতীশ রানা। তাঁর পরিবর্তেই এসেছেন অনুকূল। শ্রেয়সের অবস্থা দেখে নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে।
Shreyas Iyer said - “Ankul Roy comes in the XI, I am seriously confused right now. There are two teams given to me”. pic.twitter.com/W4NYE5bYZm
— CricketMAN2 (@ImTanujSingh) March 29, 2024
টস জিতে নাইট অধিনায়ক বলেন, 'নতুন উইকেট। পিচ কিউরেটরের সঙ্গে কথা হয়েছিল। পিচ নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। আজকের ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার দায়িত্ব একদিক আগলে রেখে স্ট্রাইক রোটেট করা।' শেষে তাঁকে প্রশ্ন করা হয় প্রথম একাদশে কোনও বদল করা হয়েছে কিনা? প্রথমে বলেন অনুকূল রয় দলে এসেছেন। রপর যখন টিম বলার সময় আসে, তখনই হোঁচট খান শ্রেয়স। কিছুতেই বলতে পারলেন না কার বদলে এসেছেন? এমনকি দুটি পাতা দেখেও বলতে পারলেন না। হেসে ম্যানেজ করার চেষ্টা করলেন।
প্রথম একাদশ কী হবে সেই নিয়ে প্রথমে স্পষ্ট উত্তর দিতে পারেননি কেকেআর অধিনায়ক। শ্রেয়স বলেন, "আমরা একটা পরিবর্তন করেছি। আজ অনুকূল রায় খেলছে। আমি একটু দোটানায় আছি, কারণ আমাকে দুটো টীমের তালিকা দেওয়া হয়েছে। বোলিংয়ের দিক থেকে হিসেব করলে আজ অনুকূল খেলবে।












Click it and Unblock the Notifications