IPL 2024, RCB vs KKR: দ্বিতীয় ম্যাচেই ‘সেঞ্চুরি’ করে নাইটদের অস্বস্তি বাড়ালেন স্টার্ক, নজির গড়লেন রাসেল
প্রথম দুই ম্যাচে জয় পেয়ে আইপিএলের সূচনাটা ভালোভাবেই করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে সানরাইজার্সকে হারানোর পর শুক্রবার বিরাটদের ডেরায় গিয়ে জয় হাসিল করেছে কেকেআর। সেইসঙ্গে লিগ টেবলে ২ নম্বরেও উঠে এসেছে নাইট ব্রিগেড। কিন্তু জয়ের মধ্যেও কেকেআর শিবিরে অস্বস্তির নাম মিচেল স্টার্ক। ২৪.৭৫ কোটিতে মিচেল স্টার্ককে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
২০২৪ সালের আইপিএলের সবথেকে দামী ক্রিকেটারের নাম মিচেল স্টার্ক। বিশ্ব চ্যাম্পিয়ন সেই স্টার্ক কি অস্বস্তি বাড়াচ্ছেন কেকেআরের। প্রথম দুই ম্যাচে উইকেট সংখ্যা ০। রান খরচে সেঞ্চুরি করে ফেলেছেন স্টার্ক। ইডেনেসানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪ ওভারে ৫৩ রান দিয়েছিলেন অজি তারকা। শুক্রবার চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে তাঁর ৪ ওভারে এল ৪৭ রান। ২ ম্যাচ মিলিয়ে ৮ ওভারে রান দেওয়ার ১০০ রান দিয়েছেন স্টার্ক।

আরসিবির বিরুদ্ধে ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট রাসেল। সেই সঙ্গে আইপিএলে ১০০টি উইকেট হয়ে গেল তাঁর।রাসেল ছাড়া আইপিএলে আর এক জন ক্রিকেটারের ২০০০ রান এবং ১০০টি উইকেট রয়েছে। তিনি চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাডেজা। ২২৮ ম্যাচে জাডেজা ২৭২৪ রান করেছেন। সেই সঙ্গে নিয়েছেন ১৫২টি উইকেট।
More expensive than a beer in Iceland https://t.co/97ycaD58wu
— Iceland Cricket (@icelandcricket) March 29, 2024
নাইটদের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ ভেঙ্কটেশ আইয়ার ম্যাচ চলাকালীন যেভাবে পিঠের ব্যাথায় কাবু হয়েছিলেন তা কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়েছিল নাইট ভক্তদের। যদিও ম্যাচ শেষে আইয়ার বলেন, 'পিঠে সামান্য খিঁচ লাগছিল। স্ক্যান করতে যেতে হয়েছিল। তবে ম্যাচ যত এগিয়েছে ততই ব্যথার উপশম হয়েছে। নারিন যেভাবে ব্যাট করল তাতে চাপ অনেকটাই কমে গিয়েছিল। আমাকে গিয়ে স্রেফ নিয়মরক্ষা করতে হয়েছে।'কেকেআর বুধবার পরের ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস-এর বিপক্ষে।
শুক্রবার ৫০০তম ম্যাচ খেললেন নারিন। মাইলস্টোন ম্যাচে সেরাও হলেন। নারিন বলেন, "এটা একটা চমত্কার মাইলফলক। আশা করি আরও ৫০০ যোগ হবে। এই ভাবে পারফর্ম করতে পেরে দারুণ লাগছে। একটা স্বস্তি বোধ করছি। ব্যাটিংয়ে যে ভাবে সাফল্য পেয়েছি তাতে আমার আত্মবিশ্বাস বেড়েছে। টিমের সাপোর্ট স্টাফরাও প্রচুর সমর্থন করেছে। '












Click it and Unblock the Notifications