IPL 2024, RCB vs KKR: বেঙ্গালুরুতে বিরাট জয় নাইটদের, টানা দুটি ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে কেকেআর

দ্বিতীয় ম্যাচে জয়ে ধারা বজায় রাখল কলকাতা নাইট রাইডার্স। চিন্নাস্বামীতে আরবিসির বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেল কেকেআর। চলতি আইপিএলে প্রথম দল হিসাবে অ্যাওয়ে ম্যাচে জয় পেল কেকেআর।

টসে জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠান কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার।নাইটদের প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন নীতীশ রানা। তাঁর পরিবর্তেই আসেন অনুকূল রয়। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন কোহলি। যদিও ভয়ঙ্কর হয়ে উঠার আগেই ডুপ্পেসিসকে আউট করেন হর্ষিত রানা। ৮ রান করেই আউট হন আরসিবি দল নেতা। যদিও বিরাট খেলতে থাকেন নিজের ছন্দে।

IPL 2024 RCB vs KKR

তবে যে মেজাজে কোহলি শুরু করেছিলেন, সেই মেজাজ বাকিরা দেখাতে পারলে দলের রান ২০০ পেরিয়ে যায়।শেষ পর্সন্ত কোহলি ৫৯ বলে ৮৩ রান করলেন, তাঁর ইনিংসে ছিল চারটি করে চারটি ছক্কা। বেঙ্গালুরুর বাকি ব্যাটারদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল (১৯ বলে ২৮) ও ক্যামেরন গ্রিন (২১ বলে ৩৩) করেছেন । শেষ দিকে নেমে কার্তিক ৮ বলে ২০ রান করলেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলল আরসিবি। রাসেল ৪ ওভারে ২৯ রান খরচ করে তুলে নিলেন ২ উইকেট নেন, রানা ৪ ওভারে ৩৯ রান খরচ করে ২ উইকেট নেন। নারিন নেন ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে কেকেআর। প্রথম ম্যাচে একেবারেই ব্যর্থ হয়েছিলেন ওপেনার নারিন, কিন্ত কেকেআর তাঁর উপর আস্থা হারায়নি। দ্বিতীয় ম্যাচে দলের ভরসার দাম দিলেন ক্যারিবিয়ান তারকা। ৫০০তম টি২০ ম্যাচে ব্যাটে হাতে জ্বলে উঠলেন। নারিন ৪৭ রান করলেন ২২ বলে। মারলেন দুটি চার এবং ৫টি ছক্কা। ও সল্ট ৩০ রান করে আউট হলেন।

১০ ওভার শেষে ২ উইকেটে হারিয়ে ১১২ রান তোলে কেকেআর। এরপর শ্রেয়স ও ভেঙ্কটেশ জুটি দলকে জয়ের দিকে এগি্য়ে নিয়ে যান। ২৯ বলে৫০ রান করলেন ভেঙ্কটেশ। ৩০ বলে ৫০ রান করে আউট হলেন ভেঙ্কটেশ আইয়ার। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর। শ্রেয়স ৩৯ রানে অপরাজিত থাকেন। ২ ম্যাচে ২টিতেই জয় পেয়ে লিগে দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর। সিএসকের পরেই নাইটরা।

জিতলেও ম্যাচে কেকেআরের ফিল্ডিং অবশ্য স্বস্তি দেবে না গম্ভীরকে। তিন-তিনটি ক্যাচ পড়ল। যার মধ্যে দুটি পড়ল গ্লেন ম্যাক্সওয়েলের। প্রথমবার ১১ রানের মাথায়। নারিনের বলে ম্যাক্সওয়েলের ক্যাচ ফেললেন রামনদীপ সিংহ। হর্ষিত রানার বলে ২১ রানের মাথায় ম্যাক্সওয়েলের ক্যাচ ফেললেন নারিন ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+