IPL 2024: ফাফ-বিরাট জুটিতে ঝড়ের পরেই ধস! কার্তিকের ব্যাটে আরসিবি বিদায়ঘণ্টা বাজাল গুজরাত টাইটান্সের
IPL 2024: আইপিএলে ফের গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সঙ্গে কাঁটা বিছিয়ে দিল গুজরাত টাইটান্সের প্লে-অফে ওঠার পথে। কার্যত ছিটকেও দিল।
আমেদাবাদের চেয়েও আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে গতবারের রানার-আপদের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিল আরসিবি। সেই সুবাদে পয়েন্ট তালিকায় উঠে এলো সাতে, দশে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স।

১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ ওভারেই ২ উইকেট হারিয়ে ৯২ রানে পৌঁছে যায় আরসিবি। ৫০ রান আসে ১৯ বলে। ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৩ বলে ৬৪ করেন অধিনায়ক ফাফ দু প্লেসি। তিনি এদিন টি২০ কেরিয়ারে ১০ হাজার রান পূর্ণ করে ফেলেন। বিরাট কোহলিও চালিয়ে খেলছিলেন।
প্লে-অফে ওঠার সম্ভাবনা অঙ্কের নিয়মে থাকলেও নেট রান রেট ভালো জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আগ্রাসী ব্য়াটিং শুরু করেন ফাফ ও বিরাট। উইল জ্যাকস ১, রজত পাটীদার ২ ও গ্লেন ম্যাক্সওয়েল চার রানে আউট হন। আরসিবির প্রথম উইকেট পড়ে ৯২ রানে, সেখান থেকে স্কোর দাঁড়ায় ৮ ওভারে ৪ উইকেটে ১০৭।
৯.৫ ওভারে ১১১ রানে পড়ে পঞ্চম উইকেট। ক্যামেরন গ্রিন ২ বলে ১ রান করে জস লিটলের চতুর্থ শিকার। ১০.৪ ওভারে বিরাট কোহলিকে ফেরান নূর আহমেদ। ২টি চার ও চারটি ছয়ের সাহায্যে কোহলি করেন ২৭ বলে ৪২। বিরাটের স্ত্রী অনুষ্কার আজ জন্মদিন। তিনি খেলা দেখতে এসেছিলেন। কোহলি অর্ধশতরান না পাওয়ায় তাঁর হতাশার অভিব্যক্তি ধরা পড়ে চোখেমুখে।
১৩.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। দীনেশ কার্তিক ১২ বলে ২১ ও স্বপ্নিল সিং ৯ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। জশ লিটল ৪ ওভারে ৪৫ রান দিয়ে নেন চার উইকেট। নূর আহমেদ ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। রশিদ খান ১.৪ ওভারে ২৫ রান দিয়ে কোনও উইকেট পাননি।
এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল আরসিবি। পাওয়ারপ্লে-তে চলতি আইপিএলে সর্বনিম্ন স্কোরের রেকর্ড নিজেদের দখলে নেয় গুজরাত টাইটান্স। ৬ ওভারের শেষে স্কোর ছিল ৩ উইকেটে ২৩। ১৯.৩ ওভারে গুজরাত টাইটান্স অল আউট হয় ১৪৭ রানে। শেষ ওভারের প্রথম তিন বলে পড়ে শেষ তিন উইকেট।
এম শাহরুখ খান ২৪ বলে ৩৭, রাহুল তেওয়াটিয়া ২১ বলে ৩৫, ডেভিড মিলার ২০ বলে ৩০, রশিদ খান ১৪ বলে ১৮ ও বিজয় শঙ্কর ৭ বলে ১০ রান করেন। ঋদ্ধিমান সাহা ১, শুভমান গিল ২, সাই সুদর্শন ৬, মানব সুতার ১, মোহিত শর্মা ০ রানে আউট হন। মহম্মদ সিরাজ, বিজয়কুমার ভিশাক ও যশ দয়াল ২টি করে এবং ক্যামেরন গ্রিন ও করণ শর্মা ১টি করে উইকেট দখল করেন।
৩৮ বলে চার উইকেটে জয়। ১১ ম্যাচে আরসিবির হলো ৮ পয়েন্ট। নেট রান রেট উন্নত হয়ে মাইনাস (-) ০.০৪৯। গুজরাত টাইটান্স নেমে গেল নয়ে। ১১ ম্যাচে তাদেরও পয়েন্ট ৮, নেট রান রেট মাইনাস (-) ১.৩২০। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আটে পাঞ্জাব কিংস। তবে আরসিবি, গুজরাত-সহ অনেক দল ১৪ পয়েন্টে যদিও পৌঁছয়, তা প্লে-অফে ওঠার পক্ষে যথেষ্ট হবে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications