IPL 2024: কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দল, মুম্বই ম্যাচের আগে সিদ্ধি বিনায়কের দরবারে বিরাটের সতীর্থরা
কঠিন সময় থেকে পরিত্রাণ পেতে দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে সোমনাথ মন্দিরে পুজো দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। এবার মুম্বই দলের বিরুদ্ধে খেলতে নামার আগে ঈশ্বরের স্মরণাপন্ন আরসিবি দলের ক্রিকেটাররা। ৫ ম্যাচের মধ্যে চারটিতে হার, লিগের লড়াইয়ে ৯ নম্বরে দল। এই পরিস্থিতিতে আরবিসি দলের ক্রিকেটাররা মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন।
১১ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের আইপিএল ম্যাচের আগে মহিপাল লোমরর, কর্ণ শর্মা, বিজয়কুমার এবং সুয়শ প্রভুদেসাই সহ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলোয়াড়রা মুম্বাইয়ের শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন ক্রিকেটাররা।

জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চলমান আইপিএল মরসুশুমের তাদের পঞ্চম ম্যাচ খেলার কয়েকদিন পর আরসিবি খেলোয়াড়রা মুম্বইতে এসেছেন হার্দিক পাণ্ডিয়াদের বিরুদ্ধে ম্যাচ খেলতে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লড়াইয়ের আগে, আরসিবি স্কোয়াডের কয়েকজন খেলোয়াড় প্রশিক্ষণ থেকে একদিন ছুটি নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
মহিপাল লোমরর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। ভগবান গণেশের আশীর্বাদ পাওয়ার পরে মুম্বইয়ের বিখ্যাত মন্দিরের প্রাঙ্গনে বিজয়কুমার, কর্ণ, সূয়শ এবং নিজে একটি ছবি পোস্ট করেছেন মহীপাল।
RCB's players visit at the Sidhi Vinayak Temple in Mumbai. 🙏 pic.twitter.com/YPBPYMuIpG
— CricketMAN2 (@ImTanujSingh) April 8, 2024
এদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটি হতাশাজনক অভিযান চলছে রকারণ তারা এখন পর্যন্ত খেলা পাঁচটি খেলার মধ্যে মাত্র একটিতে জয়লাভ করতে পেরেছে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের উদ্বোধনী ম্যাচে পরাজয়ের মধ্য দিয়ে আরসিবি তাদের অভিযান শুরু করেছিল। এরপর পাঞ্জাবের বিরুদ্ধে জিতলেও পরের তিনটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়।
গত শুক্রবার গুজরাতের সোমনাথ মন্দিরে পুজো দিয়েছিলেন পাণ্ডিয়া। শুধু পুজো দিলেনই না একইসঙ্গে ভক্তি ভরে দীর্ঘক্ষণ ধরে প্রার্থনাও সারেন। সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত একটি ভিডিতে দেখা গিয়েছিল ধর্মীয় রীতি মেনেই একটি শিবলিঙ্গে পুজো সারেন পাণ্ডিয়া। ভক্তি সহকারে বিভিন্ন ভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে দেখা গিয়েছে পাণ্ডিয়া। দল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সুদিন ফেরাতে তাই ঈশ্বরেই আস্থা রাখলেন পাণ্ডিয়া।হার্দিকের পুজোর এই ভিডিও রীতিমতো ভাইরাল।
রাজস্থানের বিরুদ্ধে বিরাট কোহলি ৬৭ বলে শতরান পূর্ণ করেন। তিনি ১২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭২ বলে ১১৩ রান করে নট-আউট থাকেন। এখনও পর্যন্ত আইপিএলে ৫ ম্যাচ খেলে কোহলির রান ৩১৬। এর মধ্যে একটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে।। সর্বোচ্চ স্কোর ১১৩। গড় ১০৫.৩৩।












Click it and Unblock the Notifications