IPL 2024: বয়স্কদের ছাঁটাই করছে আরসিবি, বিরাট বাহিনীতে জায়গা ধরে রাখতে পারছেন বঙ্গ ক্রিকেটাররা?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আইপিএলে বরাবরের তারকা খচিত একটা দল। ২০০৮ সাল থেকে ২০২৩, আইপিএলে বরাবরই আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকে আরসিবি। কিন্তু আইপিএলের ইতিহাসে একবারও ট্রফি জয়ের স্বাদ পায়নি এই দলটি। প্রতিবারই এই দলটিকে ঘিরে থাকে প্রত্যাশার পারদ। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন বিরাটরা।
কোচ থেকে অধিনায়ক, বিগত দেড় দশকে অনেক কিছুই বদল হয়েছে বেঙ্গালুরুর। কিন্তু ট্রফি ভাগ্য ফেরেনি। বিরাট কোহলির মতো তারকা যে আছেন, সেই টিমকে নিয়ে আগ্রহ থাকবে বেশি, সেটাই স্বাভাবিক। মিনি নিলামের আগে আরসিবি দল কাদের ধরে রাখছে, কোন ক্রিকেটারেদর ছাঁটাই করছে সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এতো গেল থিঙ্ক ট্যাঙ্কের কথা। কিন্তু নিলামের আগে কেমন দল ধরে রাখছে আরসিবি? গতবারের কোর টিমকেই এবার ধরে রাখতে চলেছে আরসিবি। এই দলের ব্যাটিং বিভাগের তিন স্তম্ভ বিরাট কোহলি, ডু প্লেসিস, ম্যাক্সওয়েল। এই ত্রয়ীর কম্বিনেশন আগামী আইপিএলেও দেখা যেতে চলেছে। ব্যাট হাতে বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন কোহলি, তিনিই সর্বোচ্চ রান সংগ্রহকারী। তার উপর ব্যাট হাতে ২০০ রান করে তাক লাগিয়ে দিয়েছেন ম্যাক্সওয়েলও।
তবে ক্রিকেটারদের বয়স কিছুটা হলেও ভাবাচ্ছে আরসিবি শিবিরতে। ডু প্লেসিস ইতিমধ্যেই ৪০ ছুঁয়েছেন, কোহলি, ম্যাক্সওয়েলরাও মধ্য ত্রিশে পৌঁছে গিয়েছেন। এই পরিস্থিতিতে দলের বেশ কিছু সিনিয়ার ক্রিকেটারদের ছাঁটাই করতে চলেছে আরসিবি। এই তালিকায় আছেন দীনেশ কার্তিক এবং কেদার যাদব। এই তালিকায় আছেন ফিল অ্যালেন, সিদ্ধার্থ কৌল, রিস টপলি, হিমাংশু শর্মা।
২০২৩ সালের আইপিএলে প্লে অফে যোগ্যাতা অর্জন করতে ব্যর্থ হয় আরসিবি। সাত ম্যাচে জয় পেলেও নক আউট পর্বে খেলা হয়নি কোহলিদের। এই দলের বোলিং বিভাগে মূল ভরসা হ্যাজেলউড, মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল এবং হাসারাঙ্গা। পাশাপাশি শেষ আইপিএলে নজর কেড়েছিলেন বিজয় কুমার বৈশাখও।
IPL 2024: লক্ষ্য এবার ট্রফি জয়, নিলামের আগে অঙ্ক কষছে লখনউ শিবির, সঞ্জীব গোয়েঙ্কার দল থেকে ছাঁটাই হচ্ছেন কারা?
এই দলে আছেন বাংলার দুই ক্রিকেটার আকাশদীপ-শাহবাজ আহমেদ, এই দুই ক্রিকেটারকেও ধরে রাখতে চলেছে আরসিবি।












Click it and Unblock the Notifications