IPL 2024: অফিসে মিথ্যা বলে সটান স্টেডিয়ামে আরসিবি ভক্ত যুবতী, টিভিতে দেখেই বস কী করলেন?
IPL 2024: আইপিএল শুধু ক্রিকেটারদেরই নয়, ভাইরাল করে দেয় ক্রিকেটপ্রেমীদেরও। তেমনই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'মিশ্রাজি কি বিটিয়া' নেহা দ্বিবেদী!
অফিসে মিথ্যা কথা বলে স্বামীর সঙ্গে খেলা দেখতে গিয়েছিলেন। বিপত্তি বাড়াল টেলিভিশন ক্যামেরা।

নেহা দ্বিবেদী। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে জানা যাচ্ছে, তথ্য-প্রযুক্তি সংস্থায় তিনি কর্মরত। ঘুরতে ও নাচতে ভালোবাসেন। স্বামী রাহুল দ্বিবেদীর সঙ্গে নানা ছবি ও ভিডিও পোস্ট করেছেন। তবে ভাইরাল হলেন এবারের আইপিএলকে কেন্দ্র করেই।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গত ২ এপ্রিল বেঙ্গালুরুতে খেলেছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখবেন বলে অফিস থেকে দ্রুত বেরিয়েছিলেন নেহা। বসকে জানিয়েছিলেন, পরিবারে আপদকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। সে কারণে আগে বের হবেন অফিস থেকে।
কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই নেহার ফন্দি বুঝে গেলেন বস। টিভিতে ভেসে উঠল মাঠে বসে নেহার খেলা দেখার দৃশ্য। ম্যাচটি আরসিবি ২৮ রানে হেরে যায়। ফলে নেহার অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছিল তিনি হতাশ। পাশে ছিলেন তাঁর স্বামী। উল্লেখ্য, দুজনেই আরসিবি সমর্থক।
পরে নেহাকে বস গোটা ঘটনাটা জানান। বলেন, টিভিতে তাঁকে দেখেছেন। তাঁর মুখে উদ্বেগের ছায়া দেখে বস জানতে চান নেহা আরসিবি ভক্ত কিনা। নেহা জানান, হ্যাঁ। এরপর অফিস থেকে দ্রুত ছুটি নেওয়ার বিষয়ে নেহার সঙ্গে বেশ মজাই করেন বসেন।
বসের সঙ্গে আলাপচারিতার স্ক্রিনশট, মাঠে স্বামীর পাশে বসে খেলা দেখার সময় তোলা সেলফি এবং টিভিতে তাঁদের দেখানোর সেই ফুটেজ সহকারে একটি ছোট ভিডিও পোস্ট করেছেন নেহা। যা ইতিমধ্যেই প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি লাইক পেয়েছে।
নেটাগরিকদের একজন লিখেছেন, বসও তাহলে অফিসে বসেই খেলা দেখছিলেন। কেউ আবার লিখেছেন, অনেকেই ক্যামেরায় ধরা পড়ার চেষ্টা করেন নানাভাবে। নেহা চাননি, কিন্তু তাঁর ভাগ্যটাই খারাপ, তিনিই ফ্রেমবন্দি হলেন। এমন মজাদার নানা কমেন্টও দেখা যাচ্ছে নেহার পোস্ট।
সহকর্মী ভাইরাল হওয়ায় নেহার অফিসের বন্ধু-বান্ধবরাও পোস্ট নানা করেছেন। উল্লেখ্য, গত বছরের আইপিএলের সময়ও এক তরুণীর ছবি ধরা পড়েছিল টিভি ক্যামেরায়। মুখ আড়াল করেছিলেন প্ল্যাকার্ড দিয়ে, যাতে লেখা ছিল ক্যামেরাম্যানের উদ্দেশে আকুতি- আমার মুখ দেখাবেন না। সহকর্মীরা জানেন আমি অসুস্থ।
ফলে আইপিএলের জন্য ক্রিকেটপ্রেমীদের কত রকমের প্ল্যান করতে হয় তা বোঝাই যাচ্ছে। নেহার বসও গোটা বিষয়টিকে হাল্কাভাবেই নিয়েছেন। কর্মক্ষেত্রে নেহাকে সমস্যায় পড়তে হয়নি। অনেকে এমনও বলছেন, মাঠে নেহার কপাল খারাপ হলেও ভাগ্য করে বস পেয়েছেন।












Click it and Unblock the Notifications