IPL 2024, RCB vs KKR: জয়ের ধারা ধরে রাখাই লক্ষ্য দুই দলের, নাইটদের চিন্তা ওপেনিং, জানুন সম্ভাব্য প্রথম একাদশ
শুক্রবার আইপিএলের ম্যাচে আরসিবির মুখোমুখি হচ্ছে কেকেআর। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিদের বিরুদ্ধে খেলতে নামছে নাইট ব্রিগেড। প্রথম ম্যাচে সিএসকের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে কিন্তু ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ে ফিরেছে আরসিবি। তার উপর দ্বিতীয় ম্যাচেই ব্যাট হাতে বড় রান পেয়েছেন কোহলি। ফলে নাইটদের লড়াই সহজ হবে না।
বুধবার থেকেই চিন্নাস্বামীতে প্রস্তুতি শুরু করে দিয়েছিল কেকেআর। ম্যাচের আগের দিন বিকালে পুরো দমে অনুশীলন করেন শ্রেয়স আইয়ারের দল। প্রথম ম্যাচে জিতলেও নাইটদের ওপেনিং জুটি চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। ফিল সল্টের সঙ্গে নারিনকে নামানো হলেও ক্যারিবিয়ান তারকা রান পাননি। ফাটকা খেলতে গিয়ে শুরুতেই উইকেট হারালে চাপ বাড়ছে মিডল অর্ডারে। এই ম্যাচে নাইটরা ওপেনিং জুটিতে নাও বদল ঘটাতে পারে।

দ্বিতীয় ম্যাচে খেলতে নামার আগে গতবারের ব্যর্থতা প্রসঙ্গে বলতে গিয়ে রাসেল বলেন, 'গত মরশুমে আমি নিজেকে বড্ড বেশি চাপে ফেলে দিচ্ছিলাম। অতিরিক্ত চিন্তাভাবনা করছিলাম। পুরো বিষয়টাই মানসিকতার ব্যাপার। এখন অবশ্য আমার চিন্তাভাবনা বেশ পরিষ্কার। প্রতিটি ডেলিভারি নিয়ে আমি চিন্তাভাবনা করি। আমি বেশ কিছু পরিবর্তন এনেছিলাম নিজের টেকনিকে। আবু ধাবির নেটে ব্যাটিং করতাম। সুনীল আমার টেকনিক খতিয়ে দেখত।"
আরসিবি মহীপাল লামরুকে এই ম্যাচে ব্যবাহর করতে পারে, পরে তার জায়গায় আসতে পারেন যশ দয়াল।
ইতিহাসের চোখ রাখলেই দেখা যাবে দুই দলের ম্যাচে বরাবরই বড় রান উঠেছে, যদিও এম চিন্নাস্বামী স্টেডিয়ামের সদ্য প্রস্তুত পিচগুলিতে খুব বড় রানের প্রত্যাশা করা ভুল। তাপমাত্রা ৩০ ডিগ্রির আশে পাশে থাকবে।
কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশঃ ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, সুনীল নারিন, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সূয়শ শর্মা।
আরসিবির সম্ভাব্য একাদশ - ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অনুজ রাওয়াত, মহীপাল লামরু, রিস টপলি অথবা আলজারি জোসেফ, ময়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ, যশ দয়াল।












Click it and Unblock the Notifications