IPL 2024: আইপিএলে অনন্য নজির গড়লেন, সিএসকের নতুন ‘থালাপতি’ হলেন জাদেজা

আইপিএলে অনন্য নজির গড়লেন সিএসকের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এবারের আইপিএলের শুরু থেকেই তাঁকে খুব একটা ছন্দে পাওয়া যাচ্ছিল না। কিন্তু চ্যাম্পিয়নরা প্রত্যাবর্তনের জন্য বেছে নেন মেগা ম্যাচকেই। কেকেআরের বিরুদ্ধে ম্যাচে জ্বলে উঠেলন জাড্ডু। রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ১৮ রান দিয়ে তিনটি করে উইকেট দখল করেন। সেই সঙ্গে আইপিএলে নতুন রেকর্ডের মালিকও হলেন সিএসকের অলরাউন্ডার।

চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নতুন রেকর্ড গড়লেন চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। আইপিএল-এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে অন্তত ১,০০০ রান, ১০০ উইকেট এবং ১০০ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন জাড্ডু।

Ravindra Jadeja

কেকেআরের বিরুদ্ধে ম্যাচে দুটি ক্যাচ ও তিনটি উইকেট নিয়ে নিজের কীর্তি গড়েন জাদেজা। ফিল সল্ট এবং শ্রেয়স আইয়ারের দুটি ক্যাচ ধরেন সিএসকের এই তারকা অলরাউন্ডার। তবে জাদেজার আরও গুরুত্বপূর্ণ অবদান ছিল বল হাতে, যেখানে সুনীল নারিন, রঘুবংশী এবং ভেঙ্কটেশ আইয়ারকে আউট করেছিলেন।

ম্যাচ শেষে জাদেজা বলেন, 'আমি সবসময় এই ধরনের উইকেটে বোলিং করতে ভালোবাসি। আমার লক্ষ্য ছিল প্রতিটি বলকে সঠিক জায়গায় রাখা। আমি এখানে অনেকদিন অনুশীলন করেছি। এই পিচে ভালো জায়গায় বল রাখতে পারলে যে সাহায্য পাওয়া যায় সেটা ভালো করেই জানি। চিপকের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া এবং কিছু পরিকল্পনা করার জন্য অন্য দলগুলির বেশ সময় লাগে। এখানে খেলতে এসে পিচের অবস্থা বোঝার ক্ষেত্রেও অন্য দলগুলির সমস্যা হয়। আমরা এখানকার পরিবেশ-পরিস্থিতি খুব ভালো জানি।'

সিএসকে সমর্থকদের কাছে থালা হিসাবেই পরিচিত ধোনি। কেকেআর ম্যাচের পর নতুন থালাপতি পেয়ে গেল সিএসকে। ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার সময় জাড্ডুকে সঞ্চালক হর্ষ ভোগলে বলেন, এ বার তোমাকে থালাপতি (সেনাপতি) বলা যায়? এৱ প্রতুত্তরে জাদেজা বলেন, এখনও এই উপাধি ভেরিফায়েড হয়নি। কিছুক্ষণ পরই সিএসকের সোশ্যাল সাইটে থালাপতি উপাধি দেওয়া হয় রবীন্দ্র জাডেজাকে।


কলকাতা নাইট রাইডার্স টানা ৩টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে আধিপত্য বিস্তার করেছিল কিন্তু চেন্নাই সুপার কিংস তাদের টুর্নামেন্টে তাদের প্রথম হারের স্বাদ দিল। কেকেআর ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলে কোনও ক্ষতি হয়নি। ৪ ম্যাচে ৩ জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কলকাতা দল। যেখানে চেন্নাই ৫ ম্যাচে তৃতীয় জয় নথিভুক্ত করেছে এবং চতুর্থ স্থানে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+