IPL 2024: অশ্বিনের কাছে দাদাই নেতৃত্বের অনুপ্রেরণা, তারকা স্পিনারকে প্রশংসায় ভরালেন সৌরভও
ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে একজন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদার নেতৃত্ব অনুপ্রেরণার এক অধ্যায় হয়েই থেকেছে পরবর্তী প্রজন্মের কাছে। সৌরভের নেতৃত্ব অনুপ্রাণিত করে ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল বোলার রবিচন্দ্রন অশ্বিনকেও।
বৃহস্পতিবার জয়পুরে আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান ও দিল্লি। রবিচন্দ্রন অশ্বিন দিল্লি এবং রাজস্থানের ম্যাচ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি বিশেষ ছবি শেয়ার করেছেন। নেতৃত্ব দিয়ে একটি প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য দাদার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অশ্বিন।

অশ্বিন পোস্টটির ক্যাপশনে লিখেছেন, "কিংবদন্তির সঙ্গে দেখা করে সর্বদা আনন্দিত। তিনি তাঁর নেতৃত্বের মাধ্যমে একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন," মহারাজও অশ্বিনের এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং টেস্ট ক্রিকেটে রেকর্ড ৫০০ উইকেট পূর্ণ করার জন্য অভিজ্ঞ অফ-স্পিনারের প্রশংসা করেছিলেন।
ভারতীয় ক্রিকেটের দুই আইকন একে অপরের সাথে আলাপচারিতার সময় হাসি মুখেই রয়েছেন। সঞ্জু স্যামসন-এর নেতৃত্বাধীন রাজস্থান এই ম্যাচে ১২ রানে জয় হাসিল করে রাজস্থান রয়্যালস। টানা দ্বিতীয় জয় নিবন্ধনের ফলে রাজস্থান লিগের লড়াইয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে।
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ব্যাপক প্রশংসা করেছেন, তাকে সর্বকালের দুর্দান্ত বলে অভিহিত করেছেন।
মুথিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, কুম্বলে, গ্লেন ম্যাকগ্রা, কোর্টনি ওয়ালশ এবং নাথান লায়নের মতো গ্রেটদের পদাঙ্ক অনুসরণ করে অশ্বিন টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার জন্য মাত্র নবম বোলার হয়েছেন।
এর আগ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে অশ্বিন প্রসঙ্গে সৌরভ বলেছেন, 'অফ স্পিনে সর্বকালের সেরা অশ্বি। ৫০০ উইকেট নেওয়া কোনও সহজ বিষয় নয়। তারপরই জাদেজা রয়েছেন। এই মুহূর্তে সেরা অলরাউন্ডার। সব পরিবেশেই ব্যাট এবং বল করতে সক্ষম।'
এর আগে ইংল্যান্ড সিরিজে ভারতের সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। ঘরের মাঠে কুম্বলের রেকর্ড ভেঙে সর্বোচ্চ উইকেট শিকারী, তার উপর ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব অশ্বিনেরই দখলে।
যদিও এই ম্যাচে রাজস্থান দলের ক্রিকেটার পরিবর্তনন নিয়ে খুব একটা খুশি হতে পারেননি সৌরভ-পন্টিংরা।












Click it and Unblock the Notifications