IPL 2024: দাম পেল না রাহুল-নিকোলাসের হাফ সেঞ্চুরি, জয় দিয়েই আইপিএল অভিযান শুরু রাজস্থানের

রবিবার জয়পুরের মান সিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছি‌ল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস। জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করল রাজস্থান রয়্যালসের। লখনউকে পিঙ্ক ব্রিগেড হারাল ২০ রানে।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ওপেন করেত নামা জস বাটলার ১১ রান করে নবীন উল হকের বলে আউট হন‌। শুরুটা ভালো করলেও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না যশস্বী জয়সওয়ালও। ১২ বলে ২৪ রানেই ইতি যশস্বীর। এরপর দলের ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক এবং তাঁকে যোগ্য সঙ্গ দেন রিয়ান পরাগ।রিয়ান পরাগ ৪৩ রান করলেন ২৯ বলে। তাঁর ইনিংসে ছিল তিনটি ছক্কা এবং একটি চার।

IPL 2024

তিন নম্বরে নেমে অধিনায়কোচিত ইনিংস খেলতে থাকেন সঞ্জু। রাজস্থান ইনিংসে নজর কাড়লেন সঞ্জুই। রাজস্থান ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন সঞ্জু স্যামসন। মাত্র ৫২ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের। সঞ্জুর ইনিংস সাজানো ছিল তিনটি চার এবং ছয়টি ছক্কা দিয়ে। জুনে টি২০ বিশ্বকাপ। নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এর বাইরে স্কোয়াডে আর কিছু নিশ্চিত নয়। সবচেয়ে বেশি লড়াই হতে পারে কিপার ব্যাটার পজিশন। একটি পদের জন্য অনের দাবিদার। রাহু‌ল, জীতেশ শর্মা, ধ্রুব জুরেলের সঙ্গে লড়াইয়ে নিজের নামটা ভাসিয়ে রাখলেন সঞ্জুও। অন্তত প্রথম ম্যাচে পারফরম্যান্সের নিরিখে।

হেটমায়ার ব্যাট হাতে সফল হলে‌ন না। ৫ রান করে আউট হলেন রবি বিষ্ণোইয়ের বলে। ধ্রুব জুরেল শেষ দিকে নেমে ব্যাট হাতে নজর কাড়লেন, ১২ বলে অপরাজিত ২০ রানের ইনিংস খেললেন।প্রথমে ব্যাট করে নির্ধারি্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে রাজস্থান। লখনউ দলের হয়ে বল হাতে প্রথম ম্যাচেই নজর কাড়লেন নবীন উল হক। ৪ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নিলেন নবীন। একটি করে উইকেট পান মহসিন খান, রবি বিষ্ণোই।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কুইন্টন ডি ককের উইকেট হারায় লখনউ। ৪ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হলেন প্রোটিয়া তারকা। তিন নম্বরে নেমে খাতা খোলার আগে আগেউ আউট হলেন দেবদত্ত পাডিক্কাল।বোল্টেরই শিকার হলেন দেবদত্ত। আয়ূশ বাদোনিও রান পেলেন না। তবে নিকোলাসকে সঙ্গী করে বড় ইনিংস খেললেন কেএল রাহুল।

রাহুলের ৪৪ বলে ৫৮ রানের ইনিংসটা সাজানো ছিল ৪টি চার এবং দুটি ছক্কা দিয়ে। পুরানও অর্ধশতরান পূরণ করলেন। পুরানও অর্ধশতরান পূরণ করলেন। শেষ পর্যন্ত নিকোলাস পুরান ৪১ বলে ৬৪ রান করে অপরাজিত থাকলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হলেন। নির্ধারিত ২০ ওভাৱে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলতে সক্ষম হল লখনউ। শেষ পর্যন্ত জয় অধরাই থাকল তাদের।
রাজস্থানের হয়ে দুটি উইকেট নিলে বোল্ট, একটি করে উইকেট পেলেন চাহাল, অশ্বিন, বার্গার, সন্দীপ শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+