IPL 2024, RR vs DC: ঋষভের শততম ম্যাচে জয় অধরা দিল্লির, ঘরের মাঠে দাপট অব্যাহত রাজস্থানের
আইপিএলে দ্বিতীয় ম্যাচে জয় পেল রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারাল ১২ রানে। শততম ম্যাচেও জয়ের মুখ দেখতে পেলেন না দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। আইপিএলের শুরুতেই চাপে দাদার দল।
টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠান দিল্লি অধিনায়ক পন্থ। ব্যাটে নজর কাড়তে ব্যর্থ স্বপ্নের ছন্দে থাকা যশস্বী জয়সওয়ালও। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে অবিশ্বাস্য ফর্মে ছিলেন যশস্বী। ৫ রান করে মুকেশ কুমারের বলে আউট হলেন রাজস্থানের ওপেনিংজ ব্যাটার। জস বাটলারও বড় রান পেলেন না। ১১ রান করে কুলদীপের বলে আউট হলেন।

বৃহস্পতিবার ঘরের মাঠে অবশ্য চলল না সঞ্জুর ব্যাটের শাসন। ১৪ বলে মাত্র ১৫ রান করে ফিরলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক। ১৪ বলে ১৫ রান খলিল আহমেদের বলে আউট হলেন রাজস্থান অধিনায়ক।
ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েছিলেন আর অশ্বিন। তামিলনাড়ুর অফস্পিনার চালিয়ে খেলে ১৯ বলে ২৯ রান করেন। একটা সময় ৯০/৪ হয়ে যাওয়া দলের হয়ে ব্যাট হাতে পাল্টা লড়াই করেন রিয়ান পরাগ।
৪৫ বলে ৮৪ রান করেন পরাগ। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ছয়টি ছক্কা দিয়ে। শেষ ওভারে নরখিয়ার মতো পেসারের বলে তিনটি চার ও দু'টি ছক্কা মারেন পরাগ। ২০ বলে ১২ রান করলেন জুরেল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলল রাজস্থান।দিল্লির বোলারদের হয়ে খলিল আহমেদ, নরখিয়া, মুকেশ কুমার, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ২৩ রান করে মিচেল মার্শ ২৩ রান করে নান্দ্রে বার্গার আউট হন। রিকি ভুঁই ০ রানে আউট হলেন। এরপর দিল্লি ব্যাটিংয়ের হাল ধরেন ওয়ার্নার ও পন্থ। ৩৪ বলে ৪৯ রান করে আবেশ খানের বলে আউট হন অজি তারকা ব্যাটার। শততম ম্যাচে বণ রান পেলেন না পন্থ।২৬ বলে ২৮ রান করে চাহালের বলে আউট হলেন দিল্লি অধিনায়ক।
প্রথম ম্যাচে পরিবর্ত ক্রিকেটার হিসাবে দুরন্ত ইনিংস খেলা অভিষেক পোড়েলও এই ম্যাচে ফ্লপ।৯ রান করেই চাহালের বলে আউট হলেন। ত্রিস্তান স্টাবস ৪৪ এবং অক্ষর প্যাটেল ১৫ রান করেলও তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলল দিল্লি। রাজস্থানের হয়ে বার্গার ও চাহাল দুটি করে উইকেট নেন। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে রাজস্থান।
এই ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই নিজের নামে বিশেষ কীর্তি গড়েছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। তিনি এখন ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি আইপিএলে ডিসির হয়ে ১০০ ম্যাচ খেলেছেন। আইপিএলে একক দলের হয়ে ১০০ ম্যাচ পূর্ণ করা সপ্তম খেলোয়াড়ও হয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications