IPL 2024: বিরাটদের বিরুদ্ধে বিশেষ জার্সিতে মাঠে নামবেন সঞ্জুরা, সামাজিক দায়িত্ব পালনে নজির রাজস্থানের

আইপিএল দলগুলি শুধুমাত্র কাপ জয়ের জন্যই লড়াই করে না, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও প্রতিশ্রুতি পূরণ করে দলগুলি। শনিবার জয়পুরে আরসিবির বিরুদ্ধে খেলতে ‌নামার আগে একটি বিশেষ সামাজিক উদ্যোগ নিয়েছে রাজস্থান রয়্যালস। বিরাটদের বিরুদ্ধে সম্পূর্ণ গোলাপী(অল পিঙ্ক) জার্সি পরে খেলতে নামবেন সঞ্জু স্যামসনরা। কিন্তু আরসিবি ম্যাচে রাজস্থান দলের জার্সি বদলের কারণ কী?

রাজস্থান রয়্যালস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬ এপ্রিল শনিবার খেলার আগে একটি 'পিঙ্ক প্রতিশ্রুতি' প্রদান করেছে। রাজস্থান ক্রিকেটাররা আরসিবির বিরুদ্ধে খেলায় একটি বিশেষ অল-পিঙ্ক ম্যাচডে কিট পরবেন। দলটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (আগের টুইটার) এ একটি ভিডিও শেয়ার করেছে। এই পোস্টে উল্লেখ করা হয়েছে রাজস্থান তারকাদের খেলার আগে নতুন কিট খেলতে দেখা যাবে।

IPL 2024

ক্লিপটিতে এমনকি শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকেও দেখানো হয়েছে যিনি খেলাধুলার সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন। তাঁর কথায়, "আগামীকাল বিশেষ দিন। আমরা অল-পিঙ্ক, এবং এটি রাজস্থানের মহিলাদের কাছে আমাদের গোলাপী প্রতিশ্রুতি।'

রাজস্থান দল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গোলাপী প্রতিশ্রুতি সম্পর্কে বিবৃতি দিয়ে জানিয়েছে, "৬ এপ্রিল জয়পুরে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের ম্যাচে, রয়্যালস তাদের গোলপী প্রতিশ্রুতির অংশ হিসাবে বিশেষ অল-পিঙ্ক ম্যাচ ডে কিট পরবে। গোলাপী প্রতিশ্রুতি, যার মাধ্যমে দলটির লক্ষ্য গ্রামীণ রাজস্থানের নারী ক্ষমতায়নের সমর্থন বৃদ্ধি করা, যারা উল্লেখযোগ্য সামাজিক রূপান্তর চালাচ্ছে।'


একইসঙ্গে সামাজিক দায়বদ্ধতা পালনে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাজস্থান দল। ৬ এপ্রিলের ম্যাচে একটি ছক্কার দরুন রাজস্থানের ছয়টি বাড়িতে সৌর বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে দলটির পক্ষ থেকে।
রাজস্থান রয়্যালস জয়ের হ্যাটট্রিক করেছে। বিশেষ করে বলতে হয় গত ম্যাচটির কথা। শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়েতে হারিয়েছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান। পাওয়ার প্লে-তে দুই বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্ট ও নান্দ্রে বার্গারের অনবদ্য বোলিং রাজস্থানকে অ্যাডভান্টেজে রেখেছিল।

এদিকে জয়পুরে শুক্রবার আরসিবি কোচ আবার চিত্রগ্রাহকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আরসিবি সবে প্র্যাক্টিস শেষ করেছে। এমন সময় বিদ্যুতের ঝলক। আর এই ছবিটি তুলেছেন আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। আরসিবির তরফেই ছবিটি পোস্ট করা হয়েছে। ছবি হিসেবে এটা যে কতটা দুর্দান্ত, টাইমিংয়েই তা প্রকাশ পাচ্ছে। হারের ধাক্কা কাটিয়ে এই ম্যাচে জয়ের খোঁজে আরসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+