IPL 2024, RR vs MI Updates: যশস্বীর অপরাজিত শতরান, মুম্বই ইন্ডিয়ান্সের পথ কঠিন করে জয়ের হ্যাটট্রিক রাজস্থানের

IPL 2024, RR vs MI Updates: আইপিএলে আজ জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে মুম্বইকে প্রথম সাক্ষাতে ৬ উইকেটে হারিয়েছিল রাজস্থান।

৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। ৭ ম্যাচে ৬ পয়েন্ট ঝুলিতে নিতে সাতে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের স্কোর, নিউজ আপডেট ও পরিসংখ্যানের জন্য চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2024  RR vs MI Updates

Apr 22, 2024, 11:48 pm IST

যশস্বীর শতরানে রাজস্থানের জয়ের হ্যাটট্রিক

৮ বল বাকি থাকতে মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারাল রাজস্থান রয়্যালস। জয়ের জন্য ১৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন যশস্বী জয়সওয়াল ও জস বাটলার। ৬ ওভারে বিনা উইকেটে স্কোর যখন ৬১, তখন বৃষ্টিতে সাময়িক বন্ধ থাকে খেলা। যদিও কোনও ওভার নষ্ট হয়নি। খেলা শুরুর পর বাটলার আউট হন। অষ্টম ওভারের শেষ বলে ৭৪ রানে ভাঙে ওপেনিং জুটি। ২৫ বলে ৩৫ রান করে পীযূষ চাওলার বলে বোল্ড হয়ে যান আইপিএলে দ্বিতীয় সর্বাধিক শতরানের মালিক। এরপর দলকে লক্ষ্যে পৌঁছে দেন যশস্বী। আগের ৭টি ম্যাচে আহামরি ছন্দে ছিলেন না। কিন্তু আজ জয়পুর মাতালেন দায়িত্বশীল দুরন্ত শতরানের মাধ্যমে। টি২০ বিশ্বকাপে ভারতের দল নির্বাচন চলতি মাসেই। যশস্বী সেই দলে সুযোগের দাবিদার হিসেবে পিছিয়ে পড়ছিলেন ছন্দ হারানোর ফলে। যদিও আজকের শতরান দলে সুযোগের দাবি জোরালো করল। ৫৯ বলে এদিন শতরান পূর্ণ করেন যশস্বী। রাজস্থান রয়্যালস ম্যাচ জিতল ৯ উইকেটে। তিলক বর্মার বলে চার মেরে ম্যাচ জেতান যশস্বী। তিনি ৯টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৬০ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। ২৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন। চাওলা ৪ ওভারে ৩৩ রান দিয়ে একমাত্র উইকেট পেয়েছেন। হার্দিক ২ ওভারে দেন ২১।
Apr 22, 2024, 9:18 pm IST

টার্গেট ১৮০

জয়পুরে রাজস্থান রয়্যালসের সামনে জয়ের জন্য ১৮০ রানের টার্গেট দিল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে তুলেছে ৯ উইকেটে ১৭৯ রান। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৬৫ রান করেন তিলক বর্মা। নেহাল ওয়াধেরা ২৪ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। ১৭ বলে ২৩ মহম্মদ নবির। রোহিত শর্মা ৬, ঈশান কিষাণ ০, সূর্যকুমার যাদব ১০, হার্দিক পাণ্ডিয়া ১০ রানে আউট হন। টিম ডেভিড করেন ৩। জেরাল্ড কোয়েটজি ০ রানে আউট হন। ১ রানে অপরাজিত থাকেন পীযূষ চাওলা। সন্দীপ শর্মা ৪ ওভারে ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন। ট্রেন্ট বোল্ট ২টি, আবেশ খান ও যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট নেন।
Apr 22, 2024, 7:13 pm IST

রাজস্থান রয়্যালসের একাদশ

রাজস্থান রয়্যালস (বোলিং)- যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রভম্য়ান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।
Apr 22, 2024, 7:12 pm IST

মুম্বই ইন্ডিয়ান্স দল

মুম্বই ইন্ডিয়ান্স (ব্যাটিং)- রোহিত শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, মহম্মদ নবি, জেরাল্ড কোয়েটজি, পীযূষ চাওলা, জসপ্রীত বুমরাহ।
Apr 22, 2024, 7:06 pm IST

দুই দলে চার পরিবর্তন

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে শততম ম্যাচ খেলছেন হার্দিক পাণ্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক জানালেন, দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। নুয়ান তুষারা, নেহাল ওয়াধেরা ও পীযূষ চাওলা খেলছেন আকাশ মাধওয়াল, রোমারিও শেফার্ড ও শ্রেয়স গোপালের জায়গায়। রাজস্থান রয়্যালস দলে সন্দীপ শর্মার জায়গায় এলেন কুলদীপ সেন।
Apr 22, 2024, 7:03 pm IST

টস জিতল মুম্বই

জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতে মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল।
Apr 22, 2024, 6:47 pm IST

পারস্পরিক দ্বৈরথের ফলাফল

আইপিএলে রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের দ্বৈরথ হয়েছে ২৯ বার। ১৫টিতে জয় মুম্বই ইন্ডিয়ান্সের, রাজস্থান রয়্যালস জিতেছে ১৩টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছিল। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে মুম্বই এগিয়ে ৩-২ ব্যবধানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+