IPL 2024: লড়াই করেও জয় অধরাই থাকল রাহুলদের, আইপিএলের সূচনাটা মধুর হল রাজস্থানের

আইপিএলের রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি লখনউ ‌সুপার জায়ান্টাস এবং রাজস্থান রয়্যালস। চোট কাটিয়ে আইপিএল খেলতে নামছেন লখনউ অধিনায়ক কেএল রাহুল। ফলে তিনিই এই ম্যাচের মূল ফোকাসে।এখনও পর্যন্ত দুই দল আইপিএলে তিনবার মুখোমুখি হয়েছে। ২০২২ সালে রাজস্থান দুটি ম্যাচেই জিতেছিল। অন্যদিকে ২০২৩ সালে একবারই মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে নবাবের শহরের দল জয় পায়। জয়পুররের মানসিং স্টেডিয়ামের ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Rajasthan Royals vs Lucknow Super Giants

Mar 24, 2024, 7:27 pm IST

প্রথম ম্যাচেই জিতল রাজস্থান

আইপিএলের প্রথম ম্যাচেই লখনউয়ের বিরুদ্ধে জয় পেল রাজস্থান। ২০ রানে জয় পেল সঞ্জু স্যামসনের দল।প্রথমে ব্যাট করে নির্ধারি্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে রাজস্থান।৫২ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের। সঞ্জুর ইনিংস সাজানো ছিল তিনটি চার এবং ছয়টি ছক্কা দিয়ে। লখনউ দলের হয়ে বল হাতে প্রথম ম্যাচেই নজর কাড়লেন নবীন উল হক। ৪ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নিলেন নবীন। একটি করে উইকেট পান মহসিন খান, রবি বিষ্ণোই। রাহুলের ৪৪ বলে ৫৮ রানের ইনিংসটা সাজানো ছিল ৪টি চার এবং দুটি ছক্কা শেষ পর্যন্ত নিকোলাস পুরান ৪১ বলে ৬৪ রান করে অপরাজিত থাকলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হলেন। নির্ধারিত ২০ ওভৱে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলতে সক্ষম হল লখনউ।রাজস্থানের হয়ে দুটি উইকেট নিলে বোল্ট, একটি করে উইকেট পেলেন চাহাল, অশ্বিন, বার্গার, সন্দীপ শর্মা।
Mar 24, 2024, 5:23 pm IST

জয়ের জন্য লখনউয়ের লক্ষ্য রান

ঘরের মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ম্যাচের শুরুতেই ঘটে বিপত্তি। লখনউ পেসার মহসিনকে খেলতে তৈরি ছিলেন জস বাটলার। খেলা শুরুর দুই বল হওয়ার পরকই 'স্পাইডার ক্যাম'-এর তার ছিঁড়ে গিয়ে মাঠে পড়ে। 'স্পাইডার ক্যাম'টি কাজ করাও বন্ধ করে দেয়।আম্পায়ারদের কাছে বিষয়টি জানানোর পর তাঁরা খেলা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। পরে যন্ত্রটি ঠিক হয়ে খেলা শুরু হতে আরও কিছুটা সময় নষ্ট হয়। জস বাটলার ১১ রান করে নবীন উল হকের বলে আউট হন‌। শুরুটা ভালো করলেও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না যশস্বী জয়সওয়ালও। ১২ বলে ২৪ রান করে মহসিনের বলে সাজঘরে ফিরে যান যশস্বী। তিন নম্বরে নেমে অধিনায়কোচিত ইনিংস খেলতে থাকেন সঞ্জু। ৫২ বলে ৮২ রান করেন সঞ্জু। রিয়ান পরাগ ৪৩ রান করলেন ২৯ বলে। তাঁর ইনিংসে ছিল তিনটি ছক্কা এবং একটি চার। হেটমায়ার ব্যাট হাতে সফল হলে‌ন না। ৫ রান করে আউট হলেন রবি বিষ্ণোইয়ের বলে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলল রাজস্থান।
Mar 24, 2024, 3:10 pm IST

দুই দলের প্রথম একাদশ

লখনউ দলের প্রথম একাদশ— কেএল রাহুল, দেবদত্ত পাডিক্কাল, কুইন্টন ডি কক, আয়ূশ বাদোনি,মার্কাস স্টয়নিস, নিকোলাস পোরান, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, মহসিন খান, নবীন উল হক, যশ ঠাকুর রাজস্থান দলের প্রথম একাদশঃ জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রণ অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল।
Mar 24, 2024, 3:02 pm IST

টসে জিতল রাজস্থান

আইপিএল ২০২৪ সালের প্রথম ম্যাচ খেলতে নামল লখনউ এবং রাজস্থান দল। জয়পুরের মান সিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এই দুই দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল রাজস্থান। ২০২৩ সালের আইপিএলে নয়টি ম্যাচ খেলেছিলেন, তার পর উরুতে চোটের কারণে প্রতিযোগিতার বাকি অংশ থেকে ছিটকে গিয়েছিলেন। আইপিএল শুরুর আগে, কোয়াড্রিসেপ ইনজুরির কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্ট খেলতে পারেননি। আইপিএলের মঞ্চেই প্রত্যাবর্তন হল রাহুলের। পাশাপাশি রাজস্থানের জশস্বী জয়সওয়ালের দিকে বাড়তি নজর থাকবে। জয়পুরের পিচ অত্যন্ত শুকনো রয়েছে। হালকা ঘাসও আছে। স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন পিচ খেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+