IPL 2024, SRH vs RR: সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস মুখোমুখি ফাইনালের টিকিট আদায়ে, রণকৌশল কেমন?
IPL 2024, SRH vs RR: আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাইয়ের চিপকে কাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দরাবাদ।
কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ফাইনালে। নাইটদের প্রতিপক্ষই ঠিক করে দেবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সানরাইজার্স প্রথম কোয়ালিফায়ারে হেরেছে, এলিমিনেটর জিতে ফাইনালের আশা টিকিটে রেখেছে রাজস্থান রয়্যালস।

আইপিএল সাক্ষী থেকেছে দুই দলেরই তুল্যমূল্য লড়াইয়ের। চলতি আইপিএলের ৫০তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের মাঠে ১ রানে জয় পেয়েছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আইপিএলে মোট ১৯টি সাক্ষাতে রাজস্থানের জয় ৯টি, ১০টিতে জিতেছে হায়দরাবাদ।
শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখেও এগিয়ে অরেঞ্জ আর্মি। তিনটিতে জিতেছে সানরাইজার্স, দুটিতে রয়্যালস। পারস্পরিক শেষ দুটি দ্বৈরথে অবশ্য শেষ হাসি হেসেছে সানরাইজার্সই। দুটিতেই এসেছে রুদ্ধশ্বাস জয়। গত বছর শেষ বলে ৪ উইকেটে জিতেছিল অরেঞ্জ আর্মি, এবারের জয় ১ রানে।
জস বাটলার চলে যাওয়ায় রাজস্থান রয়্যালসের ব্যাটিং শক্তি কমেছে কিছুটা। তবে বোলিং বিভাগ সমীহযোগ্য। বাঁহাতি পেসার থেকে বিশ্বমানের দুই স্পিনার, ডেথ ওভারে কার্যকরী সিমাররা রয়েছেন। অন্যদিকে, ট্রাভিস হেড ও অভিষেক শর্মার বিধ্বংসী ওপেনিং জুটি ভরসা সানরাইজার্সের। কালকের দ্বৈরথ তাই সানরাইজার্সের ব্যাটিং বনাম রয়্যালস বোলিং বললে ভুল হবে না।
রাজস্থান রয়্যালস উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে। তবে চিপকের স্পিন সহায়ক উইকেটে দলে আনতে পারে কেশব মহারাজকে। বিশেষ করে তিন বিদেশি ব্যাটার নিয়ে শুরু করে বোলিংয়ের সময় ইমপ্যাক্ট সাব হিসেবে নামাতে পারে মহারাজকে।
সানরাইজার্স হায়দরাবাদ ব্যাটিং বিভাগ মজবুত করতে এইডেন মার্করাম বা গ্লেন ফিলিপসকে খেলাতে পারে। সেক্ষেত্রে সানভীর সিংয়ের জায়গায় দেখা যেতে পারে লেগস্পিনার ময়াঙ্ক মার্কণ্ডেকে। প্রথমে ব্যাট করলে তিন বিদেশি নিয়ে নেমে, পরে ইমপ্যাক্ট সাব হিসেবে কাউকে নামাতে পারে।
চলতি মরশুমে চিপকে সাতটি ম্যাচের মধ্যে রান তাড়া করে জয় ৫টিতে। কাল তাই টস জেতা অধিনায়ক প্রথমে ফিল্ডিং করে নিতে চাইবেন। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই। তবে গরমের সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার চ্যালেঞ্জ রয়েছে। শিশির পড়লে পরে ব্যাট করা সুবিধাজনক হয়ে যাবে।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দল- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম বা গ্লেন ফিলিপস, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, ময়াঙ্ক মার্কণ্ডে। বোলিংয়ের সময়- টি নটরাজন।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল- যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা। বোলিংয়ের সময়- যুজবেন্দ্র চাহাল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications