IPL 2024: আমেদাবাদ থেকে কারা পাবে ফাইনালের টিকিট? কেকেআর ও সানরাইজার্সের রণকৌশল কেমন হবে?
IPL 2024: আইপিএলে কাল আমেদাবাদে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। যারা জিতবে তারা সরাসরি যাবে ফাইনালে।
যে দল হারবে তাদের দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে এলিমিনেটরে জয়ী রাজস্থান রয়্যালস বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।

কলকাতা নাইট রাইডার্সের শেষ ২টি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে। তার মধ্যে একটি আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এবং অপরটি গতকাল গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সানরাইজার্স হায়দরাবাদ গতকাল নিজেদের মাঠে পাঞ্জাব কিংসকে হারিয়েছে।
আইপিএলে কেকেআর ও সানরাইজার্সের পারস্পরিক দ্বৈরথ হয়েছে ২৬টি। যার মধ্যে কেকেআর জিতেছে ১৭টিতে, সানরাইজার্সের জয় ৯টিতে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখেও কেকেআর এগিয়ে ৩-২ ব্যবধানে। চলতি আইপিএলে ইডেনে সানরাইজার্সকে চার রানে হারিয়েছিল কেকেআর।
কালকের ম্যাচে বৃষ্টির আশঙ্কা নেই। তবে ম্যাচ হাই স্কোরিং হবে কিনা তা নির্ভর করবে পিচের উপর। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কালো ও লাল মাটির পিচ রয়েছে। যদিও দুই দলই যে আগ্রাসী ব্যাটিং করে থাকে তাতে হাই স্কোরিং ম্যাচ হওয়ার প্রবল সম্ভাবনা। উইকেট থেকে ফায়দা পেতে পারেন স্পিনাররাও।
বৃষ্টির পূর্বাভাস নেই। তবুও যদি খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ পণ্ড হয় সেক্ষেত্রে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার কারণে কেকেআর চলে যাবে ফাইনালে। তাপমাত্রা থাকার সম্ভাবনা ৩৮ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দল- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, আবদুল সামাদ, সানভীর সিং, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, বিজয়কান্ত বিয়াসকান্ত। বোলিংয়ের সময়- টি নটরাজন।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল- সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা বা অনুকূল রায়, হর্ষিত রানা। বোলিংয়ের সময়- বরুণ চক্রবর্তী।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications