IPL 2024: আইপিএলে নাম ও লোগো বদলেও ভাগ্য বদলায়নি, সে কারণেই কি এবার নতুন স্টেডিয়ামে পাঞ্জাব কিংস?
IPL 2024: কিংস ইলেভেন পাঞ্জাব থেকে হয়েছে পাঞ্জাব কিংস। লাল-সাদা কম্বিনেশন বদলে লাল-সোনালি হয়েছে। তাতেও আইপিএলে ভাগ্য বদল হয়নি প্রীতি জিন্টা, নেস ওয়াডিয়ার পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজির।
অধিনায়ক বদলে, কোচ বদলে, দলের নাম, লোগো, রং বদলে আইপিএলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি পাঞ্জাব কিংস, যার আগে নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। এবার ভাগ্য বদলে নয়া পদক্ষেপ?

আইপিএলের ওয়েবসাইটে লেখা রয়েছে ২৩ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের প্রথম হোম ম্যাচ হবে মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে। বিকেল সাড়ে তিনটে থেকে। এই প্রতিবেদন লেখার সময়ও সেই স্থানের কোনও বদল হয়নি।
আইপিএলের প্রথম দুই সপ্তাহের যে ২১ ম্যাচের সূচি ঘোষণা হয়েছে তাতে একটিই হোম ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের। সেই দলেরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএলে মোহালির মুল্লানপুরে নবনির্মিত মহারাজা যাদবিন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে তারা হোম ম্যাচগুলি খেলবে।
জানা গিয়েছে, ২৩ মার্চের ম্যাচটিও হবে নতুন স্টেডিয়ামেই। ফলে ক্রিকেটপ্রেমীরা মোহালিতেই ব্র্যান্ড নিউ স্টেডিয়ামের ধামাকাদার পরিবেশে খেলা উপভোগ করতে পারবেন। এই স্টেডিয়ামে দর্শকাসন রয়েছে ৩৩ হাজার। রয়েছে অত্যাধুনিক ব্যবস্থাপনাও।
এর আগে, মুল্লানপুরের এই স্টেডিয়ামে ঘরোয়া ক্রিকেটের নামা ম্যাচ হয়েছে। কিন্তু ঢেলে সংস্কারের পর নৈশালোকের ব্যবস্থাপনা-সমৃদ্ধ এই স্টেডিয়ামে প্রথমবার আইপিএল ম্যাচ হতে চলেছে। উচ্চমানের পরিকাঠামো, অত্যাধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে দর্শক স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
𝐀 🆕 𝐊𝐢𝐧𝐠𝐝𝐨𝐦 𝐢𝐬 𝐟𝐨𝐫𝐦𝐞𝐝! 👑#SherSquad, brace yourselves to witness our 🦁s reign from their majestic new den at the Maharaja Yadavindra Singh Cricket Stadium in Mullanpur, Mohali in #IPL2024! 🏠🏟️#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi pic.twitter.com/x5t6RjWYcR
— Punjab Kings (@PunjabKingsIPL) February 26, 2024
এই স্টেডিয়ামের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো অত্যাধুনিক নিকাশি ব্যবস্থা। স্টেডিয়াম কর্তৃপক্ষের দাবি, বৃষ্টি থামলে ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে মাঠ থেকে জল বের করে দেওয়া যাবে। মাঠ তৈরিতে পুরোপুরিভাবে মাটির উপর নির্ভর না করে বালি রাখা হয়েছে। ফলে দ্রুত ম্যাচ শুরু করতে সুবিধা হবে।
আন্তর্জাতিক মানের দুটি ড্রেসিংরুম রয়েছে, যেখানে স্টিম ও আইস বাথের বন্দোবস্ত রয়েছে। স্টেডিয়াম কমপ্লেক্সেই রয়েছে বিশ্বমানের জিম। চলতি মাসেই স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে ব্যবস্থাপনার প্রশংসা করেছেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ক্যারোলিন রাওয়েট। ছিলেন পিসিএ সচিব দিলশের খান্না, ভাইস প্রেসিডেন্ট প্রীত মোহিন্দর সিং বাঙ্গা।
Impressed by the newly constructed Maharaja Yadavindra Singh Cricket Stadium in Mullanpur, #Punjab, a burgeoning 🏏 venue in the region where enthusiasts can witness fierce battles between top players in the world. @pcacricket @dilsherkhanna #CricketFever #UKinIndia
— Caroline Rowett 🇬🇧🇮🇳 (@UKinChandigarh) February 14, 2024
(1/3) pic.twitter.com/2SW1iVrDFS
উল্লেখ্য, মোহালির পিসিএ আইএস বিন্দ্রা স্টেডিয়ামে দর্শকাসন ছিল ২৭ হাজার। ২০০৮ সাল থেকে সেখানেই হোম ম্যাচ খেলেছে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। নতুন স্টেডিয়াম পাঞ্জাব কিংসের ভাগ্যোদয় ঘটিয়ে আইপিএল খেতাব জয়ের পথ খুলে দিতে পারে কিনা তা স্পষ্ট হবে মে মাসের চতুর্থ সপ্তাহেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications