IPL 2024, PBKS vs RCB Updates: আরসিবি ছিনিয়ে নিল টানা চতুর্থ জয়, বিদায় পাঞ্জাব কিংসের
IPL 2024, PBKS vs RCB Updates: আইপিএলে আজ ধরমশালায় পাঞ্জাব কিংসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এটি পাঞ্জাবের হোম ম্যাচ।
দুই দলই ১১ ম্যাচে ৮ পয়েন্টে দাঁড়িয়ে। ফলে যে দল হারবে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। আরসিবি এগিয়ে নেট রান রেটে। এই ম্যাচের স্কোর, নিউজ আপডেট ও পরিসংখ্যান ওয়ানইন্ডিয়া বাংলায়।

আরসিবির জয়
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬০ রানে জিতে আইপিএল থেকে ছিটকে দিল পাঞ্জাব কিংসকে। ২৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস প্রথম ওভার থেকেই ধাক্কা খায়। প্রভসিমরণ সিং ৪ বলে ৬ রান করে আউট হন। এরপর দলকে টানছিলেন জনি বেয়ারস্টো, রাইলি রুসো, শশাঙ্ক সিংরা। নবম ওভারের দ্বিতীয় বলে ১০০ রান তুলে ফেলে পাঞ্জাব কিংস। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে তারা।
পাঞ্জাব কিংস ১৭ ওভারে ১৮১ রানে গুটিয়ে যায়। আরসিবি জেতে ৬০ রানে। রাইলি রুসো ২৭ বলে ৬১, জনি বেয়ারস্টো ১৬ বলে ২৭, শশাঙ্ক সিং ১৯ বলে ৩৭ করেন। জিতেশ শর্মা ৫, লিয়াম লিভিংস্টোন ০, আশুতোষ শর্মা ৮ ও স্যাম কারান ১৬ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন। হর্ষল প্যাটেল ০, অর্শদীপ সিং ৪ রান করেন। পাঁচ রানে অপরাজিত থাকেন রাহুল চাহার।
মহম্মদ সিরাজ ৪ ওভারে ৪৩ রানে তিনটি উইকেট নেন। স্বপ্নিল সিং ৩ ওভারে ২৮, লকি ফার্গুসন ৩ ওভারে ২৯ ও কর্ণ শর্মা ৩ ওভারে ৩৬ রান দিয়ে ২টি করে উইকেট পেয়েছেন।
আরসিবি ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রইল। নেট রান রেট পজিটিভে এলো (০.২১৭)। বাকি ২টি ম্যাচ জিতলে আরসিবি ১৪ পয়েন্টে শেষ করবে। যদিও বর্তমানে পয়েন্ট তালিকার যা পরিস্থিতি তাতে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে আরসিবি টিকে অঙ্কের হিসেবেই। শেষ মুহূর্ত অবধি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে পাঞ্জাব কিংস, নেট রান রেট মাইনাস (-)০.৪২৩।
পাঞ্জাবের টার্গেট ২৪২
আইপিএলে পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য ২৪২ রানের লক্ষ্যমাত্রা রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাঞ্জাব কিংস। নির্ধারিত ২০ ওভারে আরসিবি তুলল ৭ উইকেটে ২৪১। বিরাট কোহলি সাতটি চার ও ছটি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৯২ রান করেন। ২৩ বলে ৫৫ রজত পাটীদারের। অধিনায়ক ফাফ দু প্লেসি ৭ বলে ৯, উইল জ্যাকস ৭ বলে ১২, দীনেশ কার্তিক ৭ বলে ১৮ রান করেন। মহীপাল লোমরর ২ বলে ০ রানে সাজঘরে ফেরেন। শেষ বলে ক্যামেরন গ্রিন ক্যাচ আউট হন হর্ষল প্যাটেলের বলে, করেন ২৭ বলে ৪৬। হর্ষল তিনটি, বিদ্ব্যর্থ কাভেরাপ্পা ২টি এবং অর্শদীপ সিং ও স্যাম কারান ১টি করে উইকেট নেন।
বৃষ্টিতে খেলা আপাতত বন্ধ
ধরমশালায় বৃষ্টিতে আপাতত বন্ধ খেলা। টস জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠায় পাঞ্জাব কিংস। খেলা বন্ধের সময় আরসিবি ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছে। ফাফ দু প্লেসি ৯, উইল জ্যাকস ১২ ও রজত পাটীদার ২৩ বলে ৫৫ করে আউট হয়েছেন। বিরাট কোহলি ২৩ বলে ৪২ রানে অপরাজিত। বিদ্ব্যথ কাভেরাপ্পা ২টি ও স্যাম কারান ১টি উইকেট পেয়েছেন।
পারস্পরিক দ্বৈরথের ফলাফল
আইপিএলে পারস্পরিক ৩২টি দ্বৈরথে পাঞ্জাব কিংস জিতেছে ১৭টি ম্যাচে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় ১৫টিতে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে তিনটিতে জিতেছে আরসিবি, পাঞ্জাব ২টিতে। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে বেঙ্গালুরুতে আরসিবি ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়েছিল পাঞ্জাব কিংসকে।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications