IPL 2024, PBKS vs MI Updates: আশুতোষ যেন সূর্যকুমার, লড়াই শশাঙ্কেরও, তবু মুম্বইয়ের কাছে হারল পাঞ্জাব
IPL 2024, PBKS vs MI Updates: আইপিএলের ম্যাচে আজ মুল্লানপুরে পাঞ্জাব কিংসের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। ৬ ম্যাচে দুই দলের পয়েন্ট ৪, পাঞ্জাব আছে আটে, মুম্বই নয়ে।
আজকের ম্যাচ হারলেই প্লে-অফে ওঠার পথ কঠিন হয়ে যাবে। ফলে জিততে মরিয়া দুই শিবিরই। এই ম্যাচের স্কোর, নিউজ আপডেট ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

মুম্বইয়ের জয়
জয়ের জন্য ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাঞ্জাব কিংস। প্রথম ওভারের তৃতীয় বলে ১০ রানে পড়েছিল প্রথম উইকেট। ২.১ ওভারে স্কোর গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ১৪। ৬.৫ ওভারে ৪৯ রানে পঞ্চম উইকেটটি হারায় পাঞ্জাব কিংস।
ফিটনেসজনিত কারণে এদিনও অধিনায়ক শিখর ধাওয়ানকে পায়নি পাঞ্জাব কিংস। স্যাম কারান ওপেন করতে যান প্রভসিমরণ সিংয়ের সঙ্গে। কারান ৭ বলে ৬ রান করেন। প্রভসিমরণ ১ বলে ০, রাইলি রুসো ৩ বলে ১, লিয়াম লিভিংস্টোন ২ বলে ১, ইমপ্যাক্ট সাব হরপ্রীত সিং ১৫ বলে ১৩ রান করে আউট হন।
জিতেশ শর্মা ৯ বলে ৯ রানের বেশি করতে পারেননি। জসপ্রীত বুমরাহর তৃতীয় শিকার শশাঙ্ক সিং, ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে তিনি করেন ২৫ বলে ৪১। এরপর হরপ্রীত ব্রারকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন আশুতোষ শর্মা। তাঁর কয়েকটি শটে দেখা গেল সূর্যকুমার যাদবের ছাপ।
১৬তম ওভারে চাপ বাড়ে মুম্বই ইন্ডিয়ান্সের। আকাশ মাধওয়াল ২৪ রান দেন। ফলে পাঞ্জাব কিংসের দরকার হয়ে পড়ে ২৪ বলে ২৮ রান। ১৭তম ওভারে বুমরাহ মাত্র ৩ রান দেন। ১৮তম ওভারের প্রথম বলে আশুতোষকে ফেরান জেরাল্ড কোয়েটজি। ২টি চার ও সাতটি ছয় দিয়ে সাজানো ২৮ বলে আশুতোষের ৬১ রানের ইনিংস।
১২ বলে জেতার জন্য ২৩ রান দরকার ছিল পাঞ্জাব কিংসের। ১৮.৪ ওভারে ১৭৪ রানে নবম উইকেট পড়ে পাঞ্জাব কিংসের। ২০ বলে ২১ রান করে হার্দিক পাণ্ডিয়ার শিকার হরপ্রীত ব্রার। এরপর কাগিসো রাবাডা নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান। শেষ ওভারের সমীকরণ দাঁড়ায় পাঞ্জাবের দরকার ৬ বলে ১২ রান।
২০তম ওভারের প্রথম বলে দুই রান নিতে গিয়ে রান আউট হন রাবাডা (৩ বলে ৮)। মহম্মদ নবির দুরন্ত থ্রো ধরে উইকেট ভেঙে দেন ঈশান কিষাণ। ১৯.১ ওভারে ১৮৩ রান করে পাঞ্জাব কিংস। বুমরাহ ৪ ওভারে ২১ ও কোয়েটজি ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ৩টি করে উইকেট। আকাশ মাধওয়াল, হার্দিক ও শ্রেয়স গোপাল ১টি করে উইকেট নেন।
পাঞ্জাবের টার্গেট ১৯৩
আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংসের সামনে জেতার জন্য রানের টার্গেট রাখল মুম্বই ইন্ডিয়ান্স। মুল্লানপুরে টস জিতে ফিল্ডিং নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারান। ফিট না হওয়ায় আজকেও নামানো হয়নি শিখর ধাওয়ানকে। সাম্প্রতিক অতীতে এই প্রথম টসের সময় কয়েনটি কাছ থেকে দেখানো হয় টিভি ক্যামেরায়। টসের বিশ্বস্ততা নিয়ে বিভিন্ন মহলে সংশয় ওঠাতেই এমনটা করা হয়েছে বলে চর্চা চলছে।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছে হার্দিক পাণ্ডিয়ার দল। শেষ ওভারে পড়ে তিন উইকেট। ঈশান কিষাণ ৮ বলে ৮, রোহিত শর্মা ২৫ বলে ৩৬, সূর্যকুমার যাদব ৫৩ বলে ৭৮, হার্দিক পাণ্ডিয়া ১০ বলে ১০, টিম ডেভিড ৭ বলে ১৪ ও রোমারিও শেফার্ড ২ বলে ১ রান করেন। ১৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিলক বর্মা। হর্ষল প্যাটেল তিনটি ও স্যাম কারান ২টি উইকেট পেয়েছেন। কাগিসো রাবাডা নেন একটি উইকেট।
পাঞ্জাবের ঘরের ম্যাচে
মুল্লানপুরের নয়া স্টেডিয়ামে এই প্রথম দুই দল পরস্পরের বিরুদ্ধে খেলতে নামছে। এর আগে মোহালিতে ৯টি দ্বৈরথে পাঁচটিতে জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স, চারটিতে পাঞ্জাব কিংস। গত বছরের আইপিএলে মুম্বইয়ে প্রথম সাক্ষাতে পাঞ্জাব কিংস জিতেছিল ১৩ রানে। মোহালিতে ফিরতি সাক্ষাতে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications