IPL 2024: পাঞ্জাবের ডেরায় প্রতিশোধের লড়াই গুজরাতের, শিখর ধাওয়ান কি খেলবেন?
IPL 2024: আইপিএলে প্লে-অফের দৌড়ে ভালো জায়গায় থাকার লক্ষ্য নিয়ে কাল মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রতিশোধের লড়াইয়ে নামছে গুজরাত টাইটান্স।
দুই দলের সমস্যাই টপ অর্ডারের জ্বলে উঠতে না পারা। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গুজরাত টাইটান্স রয়েছে আটে, সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট ঝুলিতে নিয়ে নবম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস।

দুই দলের পারস্পরিক দ্বৈরথের ফলাফল ২-২। ২০২২ সালে প্রথম সাক্ষাতে ৬ উইকেটে জিতেছিল গুজরাত টাইটান্স। যদিও ফিরতি সাক্ষাতে পাঞ্জাব কিংস ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয়। ২০২৩ ও ২০২৪ সালে দু-বারই ১ বল বাকি থাকতে জয় এসেছিল। গত বছর ৬ উইকেটে জেতে গুজরাত।
চলতি আইপিএলে আমেদাবাদে ১ বল বাকি থাকতে গুজরাত টাইটান্সকে হারিয়েছিল পাঞ্জাব কিংস। সেই ম্যাচে শুভমান গিল ৪৮ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেছিলেন। যদিও শশাঙ্ক সিংয়ের ২৯ বলে অপরাজিত ৬১ ও আশুতোষ শর্মার ১৭ বলে ৩১ রানের ইনিংস পাঞ্জাবের জয় সুনিশ্চিত করে।
সাতটি ম্যাচের পর গুজরাত টাইটান্স দলে শুভমান গিল ছাড়া আর কেউ অর্ধশতরান পাননি। পাঞ্জাব কিংসের হয়ে ভরসা দিচ্ছেন শশাঙ্ক সিং, আশুতোষ শর্মারা। যদিও তারকারা সেভাবে জ্বলে উঠতে পারেননি। অর্ধশতরান না করলেও ২০, ৩০ রানও ফারাক গড়ে দেয় অনেক সময়। সেটাও দুই দলের ব্যাটাররা ধারাবাহিকভাবে করতে পারছেন না।
মুল্লানপুরে এখনও অবধি প্রথম ইনিংসের গড় স্কোর ১৮৭। ফলে ব্যাটারদের মুখে হাসি ফুটতেই পারে। স্পিনাররা এখানে পেয়েছেন ৯ উইকেট, পেসাররা তুলে নিয়েছেন ৪৭টি উইকেট। খেলা শুরুর সময় তাপমাত্রা থাকতে পারে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাত ১০টা নাগাদ তা পৌঁছে যেতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসে।
পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ানের কাঁধের চোট অনেকটাই সেরেছে। তিনি কালকের ম্য়াচে খেলবেন কিনা সে ব্যাপারে ম্য়াচের দিন সকালেই সিদ্ধান্ত নেবে পাঞ্জাব কিংস। মুল্লানপুরে স্পিনারদের তুলনায় পেসাররাই অনেক বেশি উইকেট পেয়েছেন। সেক্ষেত্রে আজমাতুল্লাহ ওমরজাই বা জশ লিটলকে গুজরাত টাইটান্স আনতে পারে নূর আহমেদকে বসিয়ে।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য দল- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, আজমাতুল্লাহ ওমরজাই বা জশ লিটল, স্পেনসার জনসন, সন্দীপ ওয়ারিয়ার। ইমপ্যাক্ট সাব- আর সাই কিশোর বা শাহরুখ খান।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য দল- স্যাম কারান (অধিনায়ক), প্রভসিমরণ সিং, রাইলি রুসো, লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং। ইমপ্যাক্ট সাব- হরপ্রীত সিং।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications