IPL 2024: গেমচেঞ্জারের আধিক্যে সুফল পাচ্ছে কেকেআর, ধারাবাহিক সাফল্যের পিছনে রয়েছে কোন ফ্যাক্টরগুলি?
IPL 2024: কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে প্লে-অফের জায়গা। গতকাল ইডেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাস্ত করে।
শেষ হোম ম্যাচ জেতার পর কেকেআর দলের সকলে দর্শকদের ধন্যবাদ জানিয়েছে। হোটেলে গিয়ে কেক কেটে, মুষ্টিমুখের মাধ্যমে হয়েছে প্লে-অফের টিকিট কনফার্ম করার সেলিব্রেশন।

২০২১ সালে রানার-আপ হওয়া কেকেআর ২০২২ ও ২০২৩ সালে শেষ করেছিল সাতে থেকে। এবার শীর্ষে থেকে প্লে-অফে। কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার উল্লেখ করেছেন দলে বেশ কয়েকজন গেমচেঞ্জারের উপস্থিতির কথা। যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ বের করার আত্মবিশ্বাসের কথা।
গৌতম গম্ভীরের ইনপুট, শৃঙ্খলায় জোর দেওয়া নিশ্চিতভাবেই বড় ভূমিকা নিয়েছে। সবচেয়ে বড় যে সিদ্ধান্তে কেকেআর উপকৃত হয়েছে তা হলো সুনীল নারিনকে ওপেনার হিসেবে নামানো, গম্ভীর তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছেন। নিট ফল, চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ছয়ে রয়েছেন নারিন।
কেকেআরকে আগে ভোগাত ওপেনিং জুটি। এবার ফিল সল্ট ও সুনীল নারিনের জুটি হিট। নারিন ১টি শতরান, ৩টি অর্ধশতরান-সহ ১২ ম্যাচে ৪৬১ রান করেছেন। স্ট্রাইক রেট প্রায় ১৮৩। সল্ট রয়েছেন নয়ে, ১২ ম্যাচে ৪৩৫ রান করেছেন। চারটি অর্ধশতরান, স্ট্রাইক রেট ১৮২।
ওপেনাররা শুরুটা ভালো করে দেওয়ায় মিডল বা লোয়ার মিডল অর্ডারে চাপ কম আসছে। শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংরা এবার প্রত্যাশিত ছন্দে নেই। নীতীশ রানা চোটের কারণে বেশিরভাগ সময় বাইরে থাকলেও গতকাল কামব্যাক করে মূল্যবান, দায়িত্বশীল ইনিংস খেলে স্বস্তি দিয়েছেন।
অন্য দলগুলির তুলনায় কেকেআরে সে তুলনায় তারকা নেই। কিন্তু কার্যকরী প্লেয়াররা রয়েছেন। রামনদীপ সিংয়ের মতো তরুণরা আত্মবিশ্বাসের সঙ্গে আগ্রাসী ব্যাটিং উপহার দিচ্ছেন। উল্লেখ করতে হবে ব্যাটে-বলে আন্দ্রে রাসেলের ভূমিকার কথাও।
সর্বশেষ নিলামের আগেও রাসেল, নারিনকে ধরে রেখেছিল কেকেআর। তাঁরা কেকেআরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন। রাসেল ১২ ম্যাচে ১৮৫ স্ট্রাইক রেটে ২২২ রান করেছেন, বল হাতে ১২ ম্যাচে ১৫ উইকেট তুলে নিয়েছেন। বিশেষ করে ব্রেক থ্রু দেওয়ার ক্ষেত্রে তিনি কার্যকরী ভূমিকা পালন করছেন।
মিচেল স্টার্ক আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। তিনি সেই দরের প্রতি সুবিচার করতে পারেননি। কিন্তু আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার প্রথম পাঁচে কেকেআরের ২ জন, প্রথম ছয়ে তিনজন, প্রথম আটে চারজন।
এতে যে বিষয়টি উঠে আসছে তা হলো বোলারদের মধ্যে কেকেআরকে বিশেষ কোনও এক বা দুজনের উপর নির্ভর করতে হচ্ছে না। শ্রেয়সও বলেছেন, তিনি বোলারদের নাম নয়, যে যেদিন ছন্দে থাকেন, লাইন-লেংথ ভালো থাকে তাঁদের হাতেই বল তুলে দেন।
বরুণ চক্রবর্তী আইপিএলের দ্বিতীয়ার্ধে জ্বলে উঠেছেন। ১২ ম্যাচে ১৮ উইকেট পেয়েছেন। ২০টি করে উইকেট পাওয়া জসপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেলের পরেই রয়েছেন তিনি। হর্ষিত রানা ১০ ম্য়াচে ১৬ উইকেট নিয়ে বেগুনি টুপির দখলের লড়াইয়ে চারে আছেন। আন্দ্রে রাসেল ও সুনীল নারিন ১৫টি করে উইকেট পেয়েছেন। বৈভব অরোরা ৮ ম্যাচে পেয়েছেন ৯ উইকেট।
নাইট শিবির এখন সুখের সংসার। কেউ দু-একটা ম্যাচে খারাপ করলেই ছাঁটাইয়ের কোপ নেমে আসছে না। সতীর্থরা একে অপরকে সাহায্য করছেন। দলের অন্যতম কর্ণধার শাহরুখ খান খারাপ সময়েও প্লে-অফের কথা না ভেবে দলকে উজ্জীবিত করার কাজ চালিয়েছেন। যার সুফল মিলছে। বরুণ চক্রবর্তী জানিয়েছেন, ট্যাকটিক্যালি আমার ও নারিনের মধ্যে ফারাক থাকলেও টেকনিক্যালি পার্থক্য নেই। ফলে আমি নারিনের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications