IPL 2024: কেকেআর প্রথম দুই কার্যত নিশ্চিত করল, প্লে-অফের তিন জায়গা দখলে মরিয়া ৭ ফ্র্যাঞ্চাইজি
IPL 2024: চলতি আইপিএলে প্রথম দল হিসেবে কলকাতা নাইট রাইডার্স ১৮ পয়েন্ট নিশ্চিত করে প্লে-অফে পৌঁছে গেল। যা পরিস্থতি তাতে প্রথম দুইয়ে থাকাও নাইটরা ইডেন থেকে প্রায় নিশ্চিত করে ফেলেছে।
প্লে-অফের বাকি তিনটি জায়গা দখলের লড়াইয়ে রয়েছে ৭টি দল। আজ চিত্রটি আরও পরিষ্কার হয়ে যেতে পারে।

আজ চেন্নাই সুপার কিংসকে হারালেই ১৮ পয়েন্টে পৌঁছে প্লে-অফ পাকা করে ফেলবে রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসকে প্লে-অফে যেতে বাকি ২টি ম্যাচে জিততেই হবে। একটাই সুবিধা সিএসকের নেট রান রেট ০.৪৯১। দিল্লি ক্যাপিটালস বাকি ম্যাচগুলি জিতলে শেষ করবে ১৬ পয়েন্টে। তাদের নেট রান রেট মাইনাস (-) ০.৩১৬।
চেন্নাই সুপার কিংসের সমস্যা তৈরি হয়েছে শেষ ৬টি ম্যাচের চারটিতেই হারায়। আজ সিএসকে হারলে ছিটকে যেতে পারে। রাজস্থান রয়্যালস ১৬ পয়েন্টে রয়েছে। ফলে সিএসকে শেষ ম্যাচে জিতলেও ১৪-র বেশি যেতে পারবে না। ১৬ পয়েন্টে পৌঁছতে পারে সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে যে কোনও একটি দল।
সিএসকে ১৪ পয়েন্টে শেষ করলে নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। সানরাইজার্স ও দিল্লি ক্যাপিটালসকে বাকি ম্যাচগুলি হারতে হবে, মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হবে লখনউ সুপার জায়ান্টসকে। সেক্ষেত্রে লখনউকে নেট রান রেটে টেক্কা দিতে পারবে সিএসকে।
গুজরাত টাইটান্সের নেট রান রেট মাইনাস (-) ১.০৬৩। টাইটান্স সবচেয়ে বেশি ১৪ পয়েন্ট পেতে পারে। তবে ১৪ পয়েন্ট নিয়েও যদি কোনও দল প্লে-অফে যায় সেক্ষেত্রে শুভমান গিলের দলের বড় চিন্তা নেট রান রেট।
কেকেআর, রাজস্থান রয়্যালসের পাশাপাশি ১৮ পয়েন্টে পৌঁছতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের ম্য়াচ বাকি গুজরাত ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। নেট রান রেট ০.৪০৬। ফলে আর একটি ম্যাচ জিতলেও সানরাইজার্সের প্লে-অফে যাওয়া আটকাবে না। তাদের শেষ দুটি ম্যাচ নিজেদের মাঠে। ফলে প্রথম দুইয়ে থাকারও মরিয়া চেষ্টা চালাবে সানরাইজার্স।
লখনউ সুপার জায়ান্টস দিল্লি ও মুম্বইকে হারালে ১৬ পয়েন্টে যেতে পারে। কিন্তু তাদের চিন্তা নেট রান রেট (-০.৭৬৯)। সে কারণে তাদের বাকি দুটি ম্যাচ জেতা ছাড়া গতি নেই। তাতেও নেট রান রেটে তাদের টেক্কা দিতে পারে রাজস্থান, হায়দরাবাদ ও চেন্নাই।
দিল্লি ক্যাপিটালস আরসিবি ও লখনউকে হারালে পৌঁছবে ১৬ পয়েন্টে। নেট রান রেট আপাতত মাইনাস (-) ০.৩১৬। দিল্লি যদি আজ আরসিবিকে হারায় এবং লখনউয়ের কাছে হারে তাহলেও প্রথম চারে যাওয়ার দরজা খোলা। সেক্ষেত্রে লখনউকে মুম্বইয়ের কাছে হারতে হবে এবং ১৪ পয়েন্টে বাকিদের পৌঁছনো চলবে না। সেক্ষেত্রে ১৪ পয়েন্ট নিয়ে শেষ চারের শেষ জায়গাটি দখলে লড়াই হতে পারে লখনউ ও দিল্লির, সুবিধা পন্থদেরই।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শেষ চারটি ম্যাচে জয় পেয়েছে। বাকি ২টি ম্যাচ জিতলে পৌঁছবে ১৪ পয়েন্টে। কিন্তু তা যথেষ্ট না হতে পারে। কেন না, আরও তিনটি দল ১৬ বা তার বেশি পয়েন্ট পেতে পারে। তবে যদি সিএসকে ও সানরাইজার্স তাদের বাকি ম্যাচগুলি হারে, লখনউ একটির বেশি আর না জেতে, তাহলে দিল্লি ও লখনউকে তো বটেই, নেট রান রেটের নিরিখে সানরাইজার্সকেও টেক্কা দিতে পারবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications