Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: জমজমাট প্লে-অফের লড়াই, আরসিবি-চেন্নাইয়ের জয়ে কতটা বদলে গলে সমীকরণ? জানুন বিস্তারিত

আইপিএলের গ্রুপ পর্ব শেষ পর্যায়ে। গ্রুপ পর্বে আর মাত্র ৮টি ম্যাচ বাকি আছে। প্লে-অফের লড়াই একটি উত্তেজনাপূর্ণ ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র একটি দল কেকেআর প্লে-অফে জায়গা করে নিয়েছে। তিনটি স্থানের জন্য ৭টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। রবিবার ডাবল হেডারের পর আরও জমে গিয়েছে প্লে-অফের লড়াই।

ঘরের মাঠে যথাক্রমে রাজস্থান ও দিল্লিকে হারিয়েছে সিএসকে এবং আরসিবি। দিল্লিকে হারিয়ে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আরসিবি উঠে এসেছে ৫ নম্বরে, বিরাটদের রান রেট ০.৩৯। ফলে শনিবার বেঙ্গালুরুতে সিএসকে এবং আরসিবি ম্যাচই প্লে-অফের নির্ধারক হতে চলেছে। সম্ভবত এই দুই দলের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

IPL 2024 Playoffs

প্লে-অফে বাকি এখনও তিনটি স্পট। দৌড়ে সাতটি দল। সরকারি ভাবে না হলেও বলা যায়, প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানেই রয়েছে রাজস্থান। লিগ পর্বে এখনও তাদের দুটি ম্যাচ বাকি। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট রাজস্থানের। পরের ম্যাচগুলিতে পাঞ্জাব বা কেকেআরকে হারালেই শেষ চারে চলে যাবে মরু রাজ্যের দল।

১৮ মে চিন্নাস্বামীর ম্যাচেই ঠিক হয়ে যেতে পারে চেন্নাই আর বেঙ্গালুরুর প্লে-অফ ভাগ্য। যদিও ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে কিছুটা এগিয়ে আছে ঋতুরাজরা। নেট রানরেট +.৫২৮। আরসিবিকে হারাতে পারলেই প্লে-অফের স্থান নিশ্চিত হয়ে যাবে ধোনিদের। পয়েন্ট টেবলে তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। লিগের লড়াইয়ে চতুর্থ স্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। রান রেট প্লাস ০.৪০৬। ফলে কমলা বাহিনী শেষ দুই ম্যাচ জিতলে সহজেই প্লে অফে চলে যাবে। তবে একটি ম্যাচে হারলে অঙ্কের হিসেবে পড়তে হবে প্যাট কামিন্সদের।

দিল্লিকে হারিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আরসিবি নেট রান রেটে চেন্নাইয়ের থেকে কিছুটা পিছিয়ে বিরাট কোহলিরা। চেন্নাইয়ের নেট রান রেট ছাপিয়ে যেতে ঘরের মাঠে অন্তত ১৮ রানে জিততে হবে। এছাড়াও অন্য দলগুলির ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ চার নম্বর স্থানের জন্য লড়াইয়ে আছে একাধিক দল। সানরাইজার্স দুটি ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছবে এবং চাপও বাড়বে কোহলিদের। আরসিবির নজরে এখন মূলত লখনউ ও হায়দরাবাদের ম্যাচের ফলাফলে দিকে।

১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থেকে নক আউটে অঙ্ক কঠিন করে ফেলেছে দাদার দল। তবে ‌দিল্লিরও সুযোগ আছে প্লে অফে যাওয়ার। শেষ ম্যাচ জিতলে দিল্লির পয়েন্ট হবে ১৪, তবে ঋষভদের বড় ব্যবধানে জিতে হবে রান রেটকে উন্নত করতে। এবং অন্য একাধিক দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

লখনউ সুপার জায়ান্টসও ১২ ম্যাচে ১২ পয়েন্টে আছে। তবে রাহুলদের নেট রান রেট মাইনাস (-) ০.৭৬৯। লখনউ দলের ম্যাচ বাকি দিল্লি ও মুম্বইয়ের বিরুদ্ধে। নবাবের শহরের দল সর্বাধিক ১৬ পয়েন্টে যেতে পারেন। তবে দিল্লির সঙ্গে তাদের ম্যাচই সবথেকে গুরুত্বপূর্ণ হতে পারে।

১২ ম্যাচে ১০ পয়েন্টে রয়েছে গুজরাত। গুজরাত শেষ দুই ম্যাচ জিতলে হবে ১৪ পয়েন্ট। গিলদের অঙ্ক অত্যন্ত কঠিন। ইতিমধ্যেই পাঞ্জাব এবং মু্‌ম্বই বিদায় নিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+