IPL 2024: গ্রুপ পর্বের শেষ লগ্নে জমজমাট প্লে-অফের লড়াই, কোন অঙ্কে নকআউটের টিকিট পেতে পারে আরসিবি?

শেষ পর্বে আইপিএলের গ্রুপ পর্বের লড়াই। প্লে-অফের অঙ্ক রোজই নতুন করে বদলাচ্ছে৷ নক আউটের সমীকরণও ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠেছে৷ বৃহস্পতিবার বৃষ্টিতে গুজরাত বনাম সানরাইজার্স ম্যাচ ভেস্তে যাওয়ায় আইপিএল প্লে অফে স্থান নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল। ফলে তিনটি দলের স্থান নকআউটে পাকা হয়ে গেল। বর্তমানে প্লে-অফের সমীকরণ কেমন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

গুজরাতের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল প্লে অফের জন্য যোগ্যতা অর্জনকারী তৃতীয় দল হয়ে উঠেছে এবং এখন শুধুমাত্র একটি জায়গা বাকি আছে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার আরসিবি বনাম সিএসকে ম্যাচ হয়ে উঠল হাইভোল্টেজ।

Playoff Qualification

পাঞ্জাবের কাছে রাজস্থান হারায় কেকেআর একনম্বরে থেকে লিগ পর্ব শেষ করবে এবং নাইটরা কোয়ালিফায়ার ১-এ তাদের জায়গা নিশ্চিত করেছে। এর মানে কেকেআরের সামনে ফাইনালে যাওয়ার দুটি সুযোগ থাকবে। যদি তারা কোয়ালিফায়ার ১-এ হেরে যায়, তারা কোয়ালিফায়ার ২-এ চলে যাবে এবং ফাইনালে যাওয়ার দ্বিতীয় সুযোগ থাকছে।১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নাইটরা। এমনকি কেকেআর তাদের শেষ খেলায় রাজস্থানের কাছে হেরে গেলেও, তারা ১৯ পয়েন্টে এবং রাজস্থান ১৮ পয়েন্টে শেষ করবে।

পাঞ্জাবের কাছে চতুর্থ হার এবং জস বাটলারের প্রস্থান সঞ্জু স্যামসন-নেতৃত্বাধীন দলের জন্য একটি বড় মাথাব্যথা হয়ে উঠছে। যদিও তাদের প্লে-অফ স্থান নিশ্চিত করা হয়ে গিয়েছে। এখন শুধু দুই নম্বর স্থান নিশ্চিত করাই তাদের লক্ষ্য। কেকেআরের বিরুদ্ধে তাদের শেষ লিগ খেলায় হারলে টেবিলের আরও নিচে চলে যাবে রাজস্থান এবং ফাইনালে উঠতে এলিমিনেটর এবং কোয়ালিফায়ার ২ খেলতে হবে। যদি রাজস্থান কেকেআর-এর বিরুদ্ধে জিততে পারে, তাহলে হায়দরাবাদ তাদের শেষ খেলা জিতলেও তারা শীর্ষ দুই-এ শেষ করবে। বর্তমানে ১৩ ম্যাচে ১৬ পয়েন্টে রয়েছে রাজস্থান।

বৃষ্টির কারণে গুজরাতের বিরুদ্ধে খেলা ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে হায়দরাবাদকে। তবে এখনও টপ টু-তে লিগ শেষ করার সুযোগ রয়েছে হায়দরাবাদের সামনে। কারণ ১৩ ম্যাচে ১৫ পয়েন্টে থাকা হায়দরাবাদ তাদের শেষ ম্যাচে পাঞ্জাবকে হারাতে পারলেই ১৭ পয়েন্টে চলে যাবে। সেক্ষেত্রে রাজস্থানকে কেকেআরের কাছে হারতে হবে।

১৩ ম্যাচে ১৪ পয়েন্ট তিন নম্বরে সিএসকে। ধোনিদের নেট রানরেট +.৫২৮। আরসিবিকে হারাতে পারলেই প্লে-অফের স্থান নিশ্চিত হয়ে যাবে চেন্নাইয়ের। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট ও মাইনাস ০.৩৭৭ রানরেট নিয়ে পাঁচ নম্বরে আছে দিল্লি। সিএসকে জিতলে দিল্লির কোনও আশা নেই। যদিও বিরাটরা অল্প ব্যবধানে জেতে সেক্ষেত্রে রানরেট এবং ভাগ্যের জোরে প্লে-অফে যাওয়ার একটা সুযোগ থাকছে দাদার দলের।

আরসিবি বর্তমানে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে, বিরাটদের রান রেট ০.৩৯। প্লে অফে যেতে হলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাদের শেষ খেলায় জিততে হবে। সিএসকের বিরুদ্ধে জয় তাদের ১৪ পয়েন্টে নিয়ে যাবে। চেন্নাইয়ের নেট রান রেট ছাপিয়ে যেতে ঘরের মাঠে অন্তত ১৮ রানে জিততে হবে। যদি আরসিবি দ্বিতীয় ব্যাটিং করে তাহলে ১৭.৫ ওভারের আগেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে হবে।

লখনউ, গুজরাত, পাঞ্জাব, মু্ম্বই ইতিমধ্যেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। ফলেল তারা প্লে-অফের অঙ্কে নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+