Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: জমজমাট প্লে-অফের লড়াই, শেষ দুটি স্থানের জন্য লড়াইয়ে কারা? এক নম্বর স্থান ধরে রাখতে পারবে নাইটরা?

জমজমাট আইপিএলের প্লে-অফের লড়াই।গ্রুপ পর্ব যত শেষের দিকে যাচ্ছে ততই জমে উঠছে প্লে-অফে জায়গা করে নেওয়ার লড়াই। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে কেকেআর। পাশাপাশি রাজস্থানেরও পয়েন্ট সংখ্যা ১৬ ফলে এই দুটি দলের প্লে-অফের স্থান এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিদায় ঘণ্টা বেজে গিয়েছে পাঞ্জাবের। ফলে এখনও বাকি রয়েছে দুটি স্থানের জন্যদ লড়াইয়ে রয়েছে কারা?

প্রথমেই আসা যাক কেকেআরের কথা। ১১ ম্যাচে ১৬ পয়েন্টে থাকা তাদের শেষ তিনটি খেলায় একটিতে জয় পেলেই ১৮ পয়েন্টে পৌঁছবে এবং প্লে অফে তাদের স্থান নিশ্চিত করবে। বাকি ৩ টি ম্যাচই যদি কেকেআর হেরে যায় তাহলে চতুর্থ স্থানে তাদের লড়তে হতে পারে দিল্লি ক্যাপিটাল্স ও লখনউ সুপার জায়ন্টসের সঙ্গে লড়াই করতে হবে৷ গুরুত্বপূর্ণ, তারা তাদের শেষ লিগ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জিততে চাইবে কারণ কেকেআরের লক্ষ্য থাকবে এক নম্বরে থেকে লিগ শেষ করা।

IPL 2024

রাজস্থানও ১১ ম্যাচে ১৬ পয়েন্টে রয়েছে তাদের শেষ তিনটি খেলায় তারা একটি ম্যাচে জয় পেলেই ১৮ পয়েন্টে পৌঁছবে এবং প্লে অফে তাদের স্থান নিশ্চিত করবে। তারা বিশেষ করে কেকেআরের বিরুদ্ধে জিততে চাইবে টপ-টু ফিনিশের জন্য।

লখনউয়ের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিতে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট প্লাস ০.৪১ রান রেট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে হায়দরাবদ। শেষ দুটি ম্যাচে জিতে ১৮ পয়েন্ট হবে সেক্ষেত্রে অঙ্কের বিচারের বাইরে তারা প্লেল অফে যাবে। পাঞ্জাব এবং গুজরাতের বিরুদ্ধে ম্যাচ বাকি আছে। এই দুটি ম্যাচের মধ্যে একটিতে হেরে গেলেই অঙ্কের বিচারে পড়তে হবে তাদের। কারণ হায়দরাবাদের সঙ্গে লড়াইয়ে প্রবল ভাবেই আছে সিএসকে, দিল্লি এবং লখনউ।

পয়েন্ট টেবলের ৪,৫,৬ নম্বর স্থানে আছে সিএসকেস, দিল্লি এবং লখনউ। চেন্নাই আছে চার নম্বরে।১১ ম্যাচে তাদের পয়েন্ট ১২। শেষ তিন ম্যাচ জিতলে তারা ১৮ পয়েন্টে পৌঁছে প্লে-অফ নিশ্চিত করতে পারে। কিন্তু একটি ম্যাচে হারলেই ধোনিদের অন্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে।

হায়দরাবাদের বিশাল জয়ের ধোনিরা কিছুটা চাপে পড়েছে। প্লে-অফ স্পট নিশ্চিত করতে তাদের বাকি তিনটি গেম থেকে কমপক্ষে দুটি জয়ের প্রয়োজন। আরসিবির বিরুদ্ধে তাদের লিগ পর্বে খেলার আগে তারা দশম স্থানে থাকা গুজরাত এবং তারপর দ্বিতীয় স্থানে থাকা রাজস্থানের সঙ্গে খেলবে।

দাদার দল দিল্লি ক্যাপিটালসও এবার প্রবলভাবে রয়েছে প্লে অফের লড়াইয়ে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। নেট রান রেট মাইনাস (-) ০.৩১৬। ম্যাচ বাকি আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ও লখনউয়ের বিরুদ্ধে হোম। দিল্লি যেতে পারে সর্বাধিক ১৬ পয়েন্টে। সেক্ষেত্রে রান রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

লখনউ সুপার জায়ান্টসও ১২ ম্যাচে ১২ পয়েন্টে আছে। তবে রাহুলদের নেট রান রেট মাইনাস (-) ০.৭৬৯। লখনউ দলের ম্যাচ বাকি দিল্লি ও মুম্বইয়ের বিরুদ্ধে। নবাবের শহরের দল সর্বাধিক ১৬ পয়েন্টে যেতে পারেন। তবে দিল্লির সঙ্গে তাদের ম্যাচই সবথেকে গুরুত্বপূর্ণ হতে পারে।

পাঞ্জাবের জিতে আরসিবি ১২ ম্যাচে পেল ১০ পয়েন্ট। নেট রান রেট +০.২১৭। পঞ্জাব প্লে অফ থেকে বেরিয়ে গেলেও টিকে রইলেন বিরাটরা। বিরাটদের বাকি রয়েছে দুটো ম্যাচ। তারা ১২টা ম্যাচ খেলার পর তাদের আর খেলতে হবে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এই ম্যাচদুটো জিততে পারলে তাদের মোট পয়েন্ট হবে ১৪। তবে তাদের অঙ্ক অত্যান্ত কঠিন হবে, অনেক গুলির ফলাফলের উপর তাদের ভাগ্য নির্ধারণ করবে।

প্লে-অফে লড়াইয়ে নিজেদের ভাসিয়ে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই দল ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে উঠে এসেছে নবম স্থানে। নেট রান রেট মাইনাস (-) ০.২১২।এখনও মুম্বই দলের বাকি আছে দুইটি ম্যাচ। শনিবার তারা খেলতে নামবে ইডেনে, প্রতিপক্ষ কেকেআর। আগামী ১৭ মে লখনউয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ রয়েছে মুম্বই দলের। এই মাচ দুটি শুধু জিতলেই হবে না একইসঙ্গে বড় ব্যবধানে জিততে হবে মুম্বই দলকে। যাতে তাদের নেট রান রেট বাড়ে। একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে।

পাঞ্জাবের বিদায় ইতিমধ্যেই হয়েছে। কারণ শেষ দুই ম্যাচে জিতলেও ১২ পয়েন্টের বেশি তারা পাবে না। গুজরাত শেষ তিন ম্যাচ জিতলে হবে ১৪ পয়েন্ট। গিলদের অঙ্ক অত্যন্ত কঠিন‌।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+