IPL 2024: ভাগ্য নির্ধারিত হবে ৩৩৩ ক্রিকেটারের, আইপিএল নিলামের যাবতীয় খুঁটিনাটি রাখুন নখদর্পণে

IPL 2024: আইপিএলের নিলাম দুবাইয়ে অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। তার আজে আজ জানিয়ে দেওয়া হলো, নিলামে ভাগ্য নির্ধারিত হবে ৩৩৩ জন ক্রিকেটারের। তাঁদের মধ্যে ২১৪ জন ভারতীয়, বিদেশি ১১৯ জন।

বিদেশিদের মধ্যে ২ জন ক্রিকেটার রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারের সংখ্যা ১১৬। আনক্যাপড প্লেয়ার রয়েছেন ২১৫ জন।

IPL 2024: ভাগ্য নির্ধারিত হবে ৩৩৩ ক্রিকেটারের

৩০ বিদেশি-সহ সর্বাধিক ৭৭ জন ক্রিকেটারকে নিতে পারবে ১০টি দল। চেন্নাই সুপার কিংস ৩ বিদেশি-সহ ৬ জনকে, দিল্লি ক্যাপিটালস ৪ বিদেশি-সহ ৯ জনকে, গুজরাত টাইটান্স ২ বিদেশি-সহ ৮ জনকে, কলকাতা নাইট রাইডার্স ৪ বিদেশি-সহ ১২ জনকে, লখনউ সুপার জায়ান্টস ২ বিদেশি-সহ সর্বাধিক ৬ জনকে নিতে পারবে।

মুম্বই ইন্ডিয়ান্সে ৪ বিদেশি-সহ ৮ জনের জায়গা খালি রয়েছে। পাঞ্জাব কিংসে ২ বিদেশি-সহ ৮ জন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে তিন বিদেশি-সহ ৬ জন, রাজস্থান রয়্যালসে ৩ বিদেশি-সহ ৮ জন ও সানরাইজার্স হায়দরাবাদে তিন বিদেশি-সহ ৬ জনের জায়গা ভরাটের সুযোগ রয়েছে। মোট ২৬২.৯৫ কোটি টাকার বিনিময়ে সর্বাধিক ৭৭ জনকে নেওয়া যাবে।

একনজরে দেখে নেওয়া যাক কোন দলের হাতে রয়েছে কত পরিমাণ টাকা- চেন্নাই সুপার কিংস ৩১.৪ কোটি, দিল্লি ক্যাপিটালস ২৮.৯৫ কোটি, গুজরাত টাইটান্স ৩৮.১৫ কোটি, কলকাতা নাইট রাইডার্স ৩২.৭ কোটি, লখনউ সুপার জায়ান্টস ১৩.১৫ কোটি, মুম্বই ইন্ডিয়ান্স ১৭.১৫ কোটি, পাঞ্জাব কিংস ২৯.১ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২৩.২৫ কোটি, রাজস্থান রয়্যালস ১৪.৫ কোটি ও সানরাইজার্স হায়দরাবাদ ৩৪ কোটি টাকা।

২ কোটি টাকার বেস প্রাইস রয়েছে ২৩ জন ক্রিকেটারে। দেড় কোটি টাকার বেস প্রাইসের ১৩ ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে নিলামে। দুবাইয়ে স্থানীয় সময় বেলা ১টা, ভারতীয় সময় বেলা আড়াইটে থেকে নিলাম শুরু হবে। প্রথম সেটে নাম রয়েছে হ্যারি ব্রুক, ট্রাভিস হেড, করুণ নায়ার, মণীশ পাণ্ডে, রভম্যান পাওয়েল, রাইলি রুশো ও স্টিভ স্মিথের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+