IPL 2024: সর্বাধিক বেস প্রাইসে মাত্র ৩ ভারতীয়! আইপিএল নিলামে থাকল না কোন তারকাদের নাম?
IPL 2024: আইপিএলের নিলাম দুবাইয়ে হবে ১৯ ডিসেম্বর। ভাগ্য নির্ধারণ হবে ৩৩৩ ক্রিকেটারের। আজই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল বিসিসিআই। যদিও ৩০ বিদেশি-সহ সর্বাধিক ৭৭ জনকে নিতে পারবে ১০টি দল।
২৩ জন ক্রিকেটারের নাম রয়েছে সবচেয়ে বেশি ২ কোটি টাকার বেস প্রাইসের তালিকায়। দেড় কোটি টাকার বেস প্রাইস রয়েছে ১৩ জন ক্রিকেটারের।

সর্বাধিক বেস প্রাইসের তালিকায় রয়েছেন মাত্র তিনজন ভারতীয়। তাঁরা হলেন হর্ষল প্যাটেল, শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। শার্দুল ও উমেশকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। হর্ষলকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২ কোটি টাকার বেস প্রাইসে তাঁদের সকলেই ফ্র্যাঞ্চাইজিদের আকৃষ্ট করতে পারবেন, নাকি ব্রাত্যই থাকতে হবে সেদিকে তাকিয়ে সকলেই।
২ কোটি টাকার বেস প্রাইসে অন্য যে ক্রিকেটাররা রয়েছেন তাঁরা হলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক, ক্রিস ওকস, জেমি ওভার্টন, বেন ডাকেট, ডেভিড উইলি, আদিল রশিদ, জেমস ভিন্স, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, জন ইনগ্লিস, স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, শন অ্যাবট।
দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো, জেরাল্ড কোয়েটজি, রাসি ভ্যান ডার ডুসেন, নিউজিল্যান্ডের লকি ফার্গুসন, আফগানিস্তানের মুজিব উর রহমান, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও রয়েছেন ২ কোটি টাকার বেস প্রাইসের ক্রিকেটারদের তালিকায়। দেড় কোটি টাকার বেস প্রাইসের ক্রিকেটারদের তালিকায় নেই কোনও ভারতীয়।
এক বা দেড় কোটি টাকার বেস প্রাইসের ক্রিকেটারদের তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা, ইংল্যান্ডের ফিল সল্ট, টম কারান, ক্রিস জর্ডন, টাইমাল মিলস, নিউজিল্যান্ডের কলিন মুনরো, টিম সাউদি, জিমি নিশাম, ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড, জেসন হোল্ডার, আফগানিস্তানের মহম্মদ নবি, অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যামস, ঝাই রিচার্ডসন।
১ কোটি টাকার ব্র্যাকেটে রয়েছেন ১৩ জন, ৭৫ লক্ষ টাকার ব্র্যাকেটে রয়েছেন ১১ জন ক্রিকেটার। এঁদের মধ্যেও কোনও ভারতীয়র নাম নেই। ভারতের ১১ জন ক্রিকেটারের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। তাঁরা হলেন, মণীশ পাণ্ডে, করুণ নায়ার, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, শিবম মাভি, কেএস ভরত, সন্দীপ ওয়ারিয়র, বারিন্দর স্রান, সিদ্ধার্থ কৌল, বরুণ অ্যারন ও হনুমা বিহারী।
যে উল্লেখযোগ্য ক্রিকেটারদের নাম তালিকায় নেই তাঁদের মধ্যে রয়েছেন জোফ্রা আর্চার, কেদার যাদব।












Click it and Unblock the Notifications