IPL 2024 Auction: আইপিএল নিলাম থেকে কোন বিভাগ শক্তিশালী করছে কেকেআর, কাদের নেওয়া হতে পারে?

IPL 2024 Auction: আইপিএল নিলাম থেকে এবার দলকে আরও শক্তিশালী করাই লক্ষ্য কলকাতা নাইট রাইডার্সের। বিশেষ করে জোরে বোলিং বিভাগকে। অধিনায়কত্বের দায়িত্ব এবার সামলাবেন শ্রেয়স আইয়ার।

২০১৪ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে শেষবার আইপিএল খেতাব জিতেছিল কেকেআর। এবার গম্ভীর নাইট শিবিরে ফিরেছেন মেন্টর হয়ে। কেকেআর-ভক্তরা চান ট্রফির দীর্ঘ খরা এবারই মিটুক।

IPL 2024 Auction: আইপিএল নিলাম থেকে কোন বিভাগ শক্তিশালী করছে কেকেআর

কলকাতা নাইট রাইডার্স নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। ফলে বুঝে নিতে অসুবিধা হবে না যে, এবার ঢেলে দল সাজাবে দু-বারের আইপিএল চ্যাম্পিয়নরা। ব্যাটিং বিভাগে তেমন চমকের দরকার নেই। স্পিন বিভাগ এমনিতেই শক্তিশালী সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সুযশ প্রভুদেশাই, অনুকূল রায় থাকায়।

তবে বড় বদল আসবে ফাস্ট বোলিং ইউনিটে। শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, ডেভিড উইসে, উমেশ যাদব, টিম সাউদিদের ছেড়ে দেওয়া হয়েছে। হর্ষিত রানা ও বৈভব অরোরা রয়েছেন। কেকেআরের হাতে রয়েছে ৩৭.২ কোটি টাকা। যার মধ্যে শার্দুল ও লকিকে ছেড়েই ২০ কোটি টাকা এসে গিয়েছে। চারজন বিদেশি নিতে পারবে কেকেআর।

আন্দ্রে রাসেলকে দলে রাখলেও তাঁর ফিটনেস নিয়ে চিন্তা থাকবে। রাসেল কামব্যাক করেছেন ওয়েস্ট ইন্ডিজের টি ২০ দলেও। তিনি টি ২০ বিশ্বকাপ খেললে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আইপিএলে সব ম্য়াচ খেলতে পারবেন কিনা সেটাও স্পষ্ট নয়।

জেরাল্ড কোয়েটজি, হর্ষল প্যাটেল, দিলশান মাদুশঙ্কা থাকতে পারেন কেকেআরের উইশ-লিস্টে। পিঞ্চ হিটার হিসেবে দক্ষ আজমাতুল্লাহ ওমরজাইয়ের জন্যও ঝাঁপাতে পারে কেকেআর। প্যাট কামিন্সকে ফেরানোর চেষ্টা কেকেআর করতে পারে বলেও মনে করছেন অনেকেই।

এন জগদীশানকে ছেড়ে দিয়েছে কেকেআর। ফলে রহমানুল্লাহ গুরবাজ একাই বিশেষজ্ঞ উইকেটকিপার। ভেঙ্কটেশ আইয়ার কিপিংয়ের কাজ চালিয়ে নিতে পারেন। চার বিদেশি নেওয়ার সুযোগ থাকায় কেকেআর ঝাঁপাতে পারে জশ ইনগ্লিস, স্যাম বিলিংস, বেন ডাকেট, ফিল সল্টের মতো উইকেটকিপার-ব্যাটারের জন্য। জেসন রয়ের পরিবর্ত হিসেবে ভাবা হচ্ছে ট্রাভিস হেড, রাচিন রবীন্দ্রর মধ্যে কোনও একজনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+