IPL 2024, PBKS vs SRH: সানরাইজার্স হায়দরাবাদ এগিয়ে পারস্পরিক দ্বৈরথে, টপকে যাওয়ার চ্যালেঞ্জ পাঞ্জাব কিংসের

IPL 2024, PBKS vs SRH: আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে কাল মুল্লানপুরে পাঞ্জাব কিংস খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। দুই দলই ৪ ম্যাচে ৪ পয়েন্টে দাঁড়িয়ে।

নেট রান রেটে সানরাইজার্স (০.৪০৯) অনেকটাই এগিয়ে পাঞ্জাবের (-০.২২) চেয়ে। পারস্পরিক দ্বৈরথেও এগিয়ে সানরাইজার্স। ফলে ঘরের মাঠে হায়দরাবাদকে টপকে যাওয়ার চ্যালেঞ্জ নিয়েই নামছে পাঞ্জাব।

IPL 2024 PBKS vs SRH

আইপিএলে পাঞ্জাব কিংস (পূর্বতন কিংস ইলেভেন পাঞ্জাব) ও সানরাইজার্স হায়দরাবাদ একে অপরের বিরুদ্ধে ২১টি ম্যাচ খেলেছে। যার মধ্যে সানরাইজার্স জিতেছে ১৪টিতে, পাঞ্জাব ৭টিতে জিতেছে। হোম ম্যাচে অবশ্য হায়দরাবাদের চেয়ে দ্বৈরথে ৪-২ ব্যবধানে এগিয়ে পাঞ্জাব। সানরাইজার্স আবার হায়দরাবাদে এগিয়ে ৭-১-এ।

মুল্লানপুরের পিচ ব্যাটিং সহায়কই হবে। তবে শিশির ফ্যাক্টর হতে পারে। ক্রিকেটের পক্ষে আদর্শ পরিবেশেই হবে ম্য়াচ। তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ১৮-১৯ শতাংশ হতে পারে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।

পাঞ্জাব কিংস আগের ম্যাচে চোটের কারণে লিয়াম লিভিংস্টোনকে পায়নি। তাঁর পরিবর্তে নামা সিকান্দর রাজা গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ব্যাটে-বলে প্রভাব ফেলতে পারেননি। লিভিংস্টোন আজ অনুশীলনে নামলেও কাল খেলবেন কিনা স্পষ্ট নয়। ইমপ্যাক্ট সাব হিসেবে কিংস রদবদল করে অর্শদীপ ও প্রভসিমরণ সিংয়ের মধ্যে।

সানরাইজার্স হায়দরাবাদ আবার তাদের আগের ম্যাচে পায়নি ময়াঙ্ক আগরওয়ালকে। ময়াঙ্ক অসুস্থ ছিলেন, কিন্তু আজ তিনি অনুশীলন করেছেন। ট্রাভিস হেড, অভিষেক শর্মা ও ময়াঙ্ক আগরওয়ালের মধ্যে একজনের সঙ্গে টি নটরাজন বা উমরান মালিককে ইমপ্যাক্ট সাব হিসেবে রদবদলের পথে হাঁটতে পারে সানরাইজার্স।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দল- অভিষেক শর্মা, ট্রাভিস হেড, এইডেন মার্করাম, শাহবাজ আহমেদ, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), নীতীশকুমার রেড্ডি বা ওয়াশিংটন সুন্দর, আবদুল সামাদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, ময়াঙ্ক মার্কণ্ডে, জয়দেব উনাদকাট। ইমপ্যাক্ট সাব- উমরান মালিক।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য দল- শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), প্রভসিমরণ সিং, স্যাম কারান, জিতেশ শর্মা (উইকেটকিপার), শশাঙ্ক সিং, সিকান্দর রাজা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, আশুতোষ শর্মা। ইমপ্যাক্ট সাব- অর্শদীপ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+