Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: শুধু ক্রিকেট নয় WWE-তেও আসক্ত ভেঙ্কটেশ, বাংলা ভাষা কেন প্রিয়? বোঝালেন পণ্ডিত

শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে কেকেআরের জয়ের অন্যতম নায়ক ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। মাঠে মণীষ পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে দলের রানকে এগিয়ে নিয়ে যান। শনিবার বেলা গড়াতেই ভেঙ্কটেশ জুটি গড়লেন কোচের সঙ্গে, তবে মাঠে নয় নাইটদের একটি অনুষ্ঠানে। মধ্যপ্রদেশ হোক বা কেকেআর চন্দু স্যারের শিষ্য ভেঙ্কটেশ। কোচ-ক্রিকেটারের যুগলবন্দিই দেখা গেল কেকেআরের অনুষ্ঠানে।

নাইট রাইডার্সের পক্ষ থেকে একটি অনুষ্ঠান শুরু করা হয়েছে যার নাম নাইট ডাগ আউট পডকাস্ট। প্রথম এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীর এবং মণীষ পাণ্ডে। দ্বিতীয় পর্বে হাজির হয়েছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়াকর এবং নীতীশ রানা। তৃতীয় এপিসোডে এসেছিলেন রিঙ্কু সিং এবং অভিষেক নায়ার। চতুর্থ এপিসোডে গুরু শিষ্যের যুগলবন্দি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেঙ্কটেশ আইয়ার এবং চন্দ্রকাণ্ড পণ্ডিত।

Venkatesh Iyer

অনুষ্ঠানের শুরুতেই WWE-র প্রসঙ্গ উঠে। কারণ নাইট ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার আবার WWE-র ভক্ত ছিলেন। এই প্রসঙ্গে কেকেআর ব্যাটার বলেন,আমি ছোট থেকেই এটি পছন্দ করি এবং যখন কেউ বলে যে এটি নকল, তখন আমার অত্যন্ত রাগ হতো। আমি জানি এটা নকল, যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন এটি দেখা শুরু হয়েছিল। তাই, আমি ভাবতাম যে পর্দায় দেখানো চরিত্রগুলি সত্য। সবচেয়ে দীর্ঘ সময় ধরে, আমি বিশ্বাস করতাম যে আন্ডারটেকার সাতবার মারা গিয়েছেন এবং জীবিত অবস্থায় ফিরে এসেছে। পরে আমি বুঝতে পারি যে এটি সত্য নয়, কিন্তু আমি ইতিমধ্যেই গভীরে ঢুকে পরে ছিলাম। আমি তখন এর থেকে বেরিয়ে আসতে পারিনি।"

মধ্যপ্রদেশ দল থেকেই চন্দু স্যারের কোচিংয়ে খেলছেন ভেঙ্কটেশ। স্যারের সম্পর্কে প্রশ্ন করা হলে ভেঙ্কটেশ বলেন, "আমি অনেক কোচের অধীনে খেলেছি। কিন্তু মধ্যপ্রদেশ দলে চন্দু স্যার (চন্দ্রকান্ত পণ্ডিত) আসার আগে আমরা বলতাম আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। আমাদের নকআউটে খেলার যোগ্যতা অর্জন করতে হবে, হয়তো আমাদের একজন খেলোয়াড় দলকে এগিয়ে যাবে। কিন্তু তার আগমনের পর থেকে আমরা ট্রফিটি দেখতে পাচ্ছিলাম, অনুভব করতে পেরেছি ট্রফিটি আমরাও জিততে পারি। ৮০ বছর পর রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হতে পারি।'


চলতি মরশুমে নাইট শিবিরে মেন্টর হিসেবে ফিরে এসেছেন গৌতম গম্ভীর। চন্দ্রকান্ত পণ্ডিত, গৌতম গম্ভীরের কেকেআর-এ ফিরে আসার বিষয়ে স্পষ্টভাবে বলেছেন, "গৌতম অনেক দিন পরে ফিরে এসেছে। সে কেকেআরের জন্য অনেক কিছু করেছে, আমি মনে করি এটা আমার জন্য সম্মানজনক, কারণ তাঁর অভিজ্ঞতা রয়েছে এবং সে এতদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলেছে। এটা শুধু মাত্র সাপোর্ট স্টাফদের নয় একইসঙ্গে ক্রিকেটারদেরও সাহায্য করবে।'

এই অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতি নিয়ে প্রসঙ্গ উঠলে চন্দু স্যার, বাংলা ভাষা খুব মিষ্টি, কিন্তু দুভার্গ্য আমি এটা বলতে পারি না। তবে কেকেআরে আসার আগে থেকে খেলার সময় থেকেই এই ভাষাটা আমার খুব প্রিয়। এখানকার মানুষও অত্যন্ত ক্রিকেটপ্রমী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+