Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

GT In IPL 2024: হার্দিককে কেন ধরে রাখার চেষ্টা করেননি? খোলসা করলেন নেহরা, চোট তালিকা বাড়তে বিকল্পের খোঁজ

GT In IPL 2024: আইপিএলে এবার গুজরাত টাইটান্সকে শুরু করতে হচ্ছে নতুনভাবে। ২০২২ সালে আবির্ভাবেই চ্যাম্পিয়ন। গত বছর রানার-আপ। দু-বারই অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ডিয়া।

হার্দিক এবার গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। তবে তাঁকে ধরে রাখার চেষ্টা করাই হয়নি বলে দাবি করলেন গুজরাত টাইটান্সের হেড কোচ আশিস নেহরা।

GT In IPL 2024

হার্দিক গিয়েছেন মুম্বইয়ে। মহম্মদ শামি চোটের কারণে খেলতে পারবেন না এবারের আইপিএলে। তাঁদের অভিজ্ঞতা এবার গুজরাত টাইটান্স যে মিস করবে তা স্বীকার করেছেন নেহরা। তাঁর কথায়, যে কোনও খেলাতেই সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে হয়। অনেক কিছু শেখার মাধ্যমেই দল এগিয়ে চলে।

নেহরা বলেন, হার্দিক বা শামির যা অভিজ্ঞতা তা কেনা যায় না। তাঁদের পরিবর্ত খুঁজে পাওয়াও কঠিন। তবে আমি হার্দিককে গুজরাতে থেকে যেতে বলিনি। হার্দিক অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে গেলে তাঁকে বারণ করতাম। টাইটান্সে হার্দিক খেলেছেন ২ বছর, কিন্তু মুম্বইয়ে ৫-৬ বছর। ফলে যত বেশি কেউ খেলবে, তত অভিজ্ঞতা বাড়বে।

শুভমানের সঙ্গে কাজ করতে, তাঁর নেতৃত্বের দক্ষতার বিকাশ ঘটাতে তিনি মুখিয়ে বলেও জানান নেহরা। তিনি বলেন, ক্রিকেট যেভাবে এগোচ্ছে তাতে বিশ্ব ফুটবলের মতো ট্রেডিং বা ট্রান্সফার আরও বেশি দেখা যাবে। হার্দিক নতুন চ্যালেঞ্জ নিয়ে আরও অনেক কিছু শিখতে পারেন বলে উপলব্ধি নেহরার, শুভেচ্ছাও জানালেন।

ভারতের তিন ফরম্যাটে নির্ভরযোগ্য শুভমান গিলকে ক্রিকেটার হিসেবে বিকাশের পথে সবরকম সহায়তা প্রদানে প্রস্তুত তাঁর ফ্র্যাঞ্চাইজি। আর তাতেই তাঁর নেতৃত্ব দেওয়ার দক্ষতা আপনাআপনিই বাড়বে বলে মনে করেন নেহরা। হার্দিক যখন টাইটান্স অধিনায়ক হন তখন তাঁরও গিলের মতোই অধিনায়কত্বের অভিজ্ঞতা ছিল না।

শ্রেয়স আইয়ার বা নীতীশ রানাদের মতো গিলও অধিনায়ক হিসেবে সাফল্য পাবেন বলে আশায় গুজরাত টাইটান্স। তাদের এবার উপযুক্ত পরিবর্তের খোঁজও চালাতে হচ্ছে। হার্দিক ও শামির বিকল্প পাওয়া কঠিন বলে মনে করলেও উমেশ যাদবের অভিজ্ঞতায় আস্থা রাখছেন তিনি।

রঞ্জি ট্রফিতে ৫৫ উইকেট নেওয়া তামিলনাড়ুর আর সাই কিশোরকে নিয়েও ছক সাজাচ্ছেন নেহরা। তিনি বলেন, উমেশ ১২ বছর ধরে আইপিএলে খেলছেন। সেই সঙ্গে সাই কিশোর গত বছর আইপিএলে খুব বেশি না খেললেও চলতি মরশুমে ছন্দে আছেন। ফলে প্রতি বছরের মতো এবারও নতুন কেউ ভালো করতেই পারেন।

রশিদ খান গতকালই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৯ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। যা গুজরাত টাইটান্স শিবিরের পক্ষে ইতিবাচক। রশিদ সব ম্যাচে খেলতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। তবে তাতে নেহরা চিন্তা করছেন না। জয়ন্ত যাদব, সাই কিশোরদের উপরই আস্থা রাখছেন। চেন্নাই ও লখনউয়ে স্লো উইকেট থাকবে ধরে নিয়েই রণকৌশল সাজাচ্ছেন।

ঝাড়খণ্ডের রবিন মিঞ্জকে নিয়ে এবার আশাবাদী ছিল গুজরাত। যদিও সম্প্রতি বাইক দুর্ঘটনার কবলে পড়েন মিঞ্জ। আশিসের কথায় ইঙ্গিত মিলেছে, রবিন এবারের আইপিএল থেকে ছিটকে যেতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+