IPL 2024, MI vs SRH Updates: সূর্যকুমারের আইপিএল কেরিয়ারের দ্বিতীয় শতরান, হায়দরাবাদকে হারিয়ে নয়ে মুম্বই

IPL 2024: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই আইপিএলে টিকে রয়েছে অঙ্কের জটিল সমীকরণে।

সানরাইজার্স হায়দরাবাদ আজ জিতে প্লে-অফের দিকে এক ধাপ এগিয়ে যেতে চাইবে। এই ম্যাচের স্কোর, নিউজ আপডেট ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2024  MI vs SRH Updates

May 06, 2024, 11:19 pm IST

সূর্যের শতরানে মুম্বইয়ের জয়

সূর্যকুমার যাদবের অপরাজিত শতরানে ভর করে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স মসৃণভাবে এগোতে পারছিল না। ১.৩ ওভার থেকে ৪.৪ ওভার পর্যন্ত ব্যাট থেকে কোনও রান আসেনি। যদিও সানরাইজার্স হায়দরাবাদের অতিরিক্ত রানের বন্যায় অস্বস্তি বাড়েনি মুম্বইয়ের। পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি অতিরিক্ত রান দেওয়ার রেকর্ড গড়ে প্যাট কামিন্সের দল। ঈশান কিষাণ ৯, রোহিত শর্মা ৪ ও নমন ধীর শূন্য রানে আউট হন। ৪.১ ওভারে ৩১ রানে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন সূর্যকুমার যাদব ও তিলক বর্মা। তাঁদের জুটিই মুম্বই ইন্ডিয়ান্সকে চলতি মরশুমের চতুর্থ জয়টি এনে দেয়। সূর্যকুমার আইপিএল কেরিয়ারের দ্বিতীয় শতরানটি পেলেন আজ। গত বছরও তিনি সেঞ্চুরি করেছিলেন আইপিএলে। ১২টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৫১ বলে ১০২ রানে অপরাজিত থাকেন সূর্য। ৩২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন তিলক। ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন ও প্যাট কামিন্স ১টি করে উইকেট নেন। ১৭.২ ওভারেই সাত উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বই। হার্দিকরা জেতায় নেট রান রেটের নিরিখে পয়েন্ট তালিকার দশম স্থানে চলে গেল গুজরাত টাইটান্স। মুম্বই ইন্ডিয়ান্স ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে উঠে এলো নবম স্থানে। নেট রান রেট মাইনাস (-) ০.২১২। সানরাইজার্স হায়দরাবাদ ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারেই রইল, নেট রান রেট মাইনাস (-) ০.০৬৫।
May 06, 2024, 9:26 pm IST

টার্গেট ১৭৪

মুম্বই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্যমাত্রা দিল সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেছে সানরাইজার্স। ৩০ বলে ৪৮ করেন ট্রাভিস হেড। অভিষেক শর্মা ১১, ময়াঙ্ক আগরওয়াল ৫, নীতীশ কুমার রেড্ডি ২০, হেইনরিখ ক্লাসেন ২, মার্কো জানসেন ১৭, শাহবাজ আহমেদ ১০, আবদুল সামাদ ৩ রান করেন। অধিনায়ক প্যাট কামিন্স ১৭ বলে ৩৫ ও সানবীর সিং ৭ বলে ৮ রানে অপরাজিত থাকেন। হার্দিক পাণ্ডিয়া ৪ ওভারে ৩১ ও পীযূষ চাওলা ৪ ওভারে ৩৩ রান দিয়ে তিনটি করে উইকেট নেন। অভিষেক ম্য়াচে ৪ ওভারে ৪২ রান দিয়ে ১ উইকেট অংশুল কম্বোজের। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট পান।
May 06, 2024, 7:10 pm IST

মুম্বই ইন্ডিয়ান্স দল

মুম্বই ইন্ডিয়ান্স- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা, নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, আনশুল কম্বোজ, পীযূষ চাওলা, জসপ্রীত বুমরাহ, নুয়ান তুষারা।
May 06, 2024, 7:08 pm IST

সানরাইজার্স হায়দরাবাদ দল

সানরাইজার্স হায়দরাবাদ- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, মার্কো জানসেন, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, টি নটরাজন।
May 06, 2024, 7:06 pm IST

দুই দলেই পরিবর্তন

মুম্বই ইন্ডিয়ান্স দলে একটি পরিবর্তন। জেরাল্ড কোয়েটজির জায়গায় খেলছেন আনশুল কম্বোজ। এই ম্যাচে অভিষেক হচ্ছে কম্বোজের। সানরাইজার্স হায়দাবাদ দলে এলেন ময়াঙ্ক আগরওয়াল, ব্যাট করবেন তিনে।
May 06, 2024, 7:01 pm IST

টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিল
May 06, 2024, 6:37 pm IST

পারস্পরিক দ্বৈরথের ফলাফল

আইপিএলে পারস্পরিক ২২টি দ্বৈরথে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১২টিতে, সানরাইজার্স হায়দরাবাদ ১০টিতে। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল ৩১ রানে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে যদিও ৩-২ ব্যবধানে এগিয়ে মুম্বই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+