IPL 2024: নতুন নেতা হার্দিককে নিয়ে ক্ষোভ সমর্থকদের মধ্যে, মুম্বই ইন্ডিয়ান্সের ফলোয়ার্স সংখ্যায় ব্যাপক ধস
রোহিত শর্মার পরিবর্তে আসন্ন মরসুমে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই ইন্ডিয়ান্স। দুই বছর ঘরের দলে ফিরেই নেতৃত্বের দায়িত্বে আসছেন পাণ্ডিয়া। কিন্তু পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনাপয়ককে সরিয়ে দেওয়া কী মুম্বই সমর্থকরা মেনে নিতে পারছেন না? নতুন অধিনায়ক হিসাবে হার্দিকের নাম ঘোষণার পরই ব্যাপকভাবে কমল মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া পেজে ফলোয়ার্সের সংখ্যা।
আইপিএল নিলামের আগে শুক্রবার সন্ধ্যায় বড় চমক দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা নয় আগামী মরসুমে দলের অধিনায়কত্বের ভার থাকবে হার্দিক পাণ্ডিয়ার উপরেই। শুক্রবারই নতুন অধিনায়ক হিসাবে পাণ্ডিয়ার নাম ঘোষণা করে মুম্বই টিম ম্যানেজমেন্ট।কিন্ত এই ঘোষণার ১ ঘণ্টার মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের এক্স-এ(টুইটারে)ফলোয়ার্সের সংখ্যায় ধস নামল।

রোহিতের অধীনেই আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল হার্দিকের।২০১৫ সালে মুম্বইয়েই উত্থান হয়েছিল তাঁর। সেখান থেকেই জাতীয় দলে সুযোগ। যদিও শেষ দুই মরসুম মুম্বইয়ের হয়ে খেলেননি তিনি। চলে গিয়েছিলেন গুজরাত টাইটান্সে। সেই দলের অধিনায়ক হিসাবে ২০২২ সালে আইপিএল জিতেছেন হার্দিক। এ বার নাটকীয় ভাবে তাঁকে কিনেছে মুম্বই।
২০২৩ সালে আইপিএলের চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স আপ হয়েছিল গুজরাত। অধিনায়ক হিসেবে হার্দিক এর প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ে। ভারতীয় দলেও পরবর্তীকালে টি২০ ফর্ম্যাটে নেতৃত্ব দিয়েছেন তিনি। এই মুহূর্তে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন। তা না হলে হয়ত সূর্যকুমার যাদবের বদলে হার্দিককেই দক্ষিণ আফ্রিকার সফরে টি২০ ফর্ম্যাটেও নেতৃত্বের ভূমিকায় দেখা যেত।
অধিনায়ক বদল প্রসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স দলের গ্লোবাল হেড পারফরম্যান্স মাহেলা জয়াবর্ধনে একটি বিবৃতিতে বলেন, এটি উত্তরাধিকার নির্মাণের অংশ, মুম্বই ইন্ডিয়ান্সের দর্শন ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া। এই দর্শন মেনেই হার্দিক পান্ডিয়া আইপিএল ২০২৪ সালের আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব গ্রহণ করবেন।'
রোহিতের নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে আইপিএল জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এহার রোহিত দলে থাকবেন শুধুই ক্রিকেটার হিসাবে। যদিও মুম্বইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে মাঠে এবং বাইরে রোহিতের অভিজ্ঞতার দলের কাজে লাগবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications