MI In IPL 2024: হার্দিকের হাসি কাড়তে পারে 'কোটিপতি' পেসারদের চোট, মুম্বই ইন্ডিয়ান্স তাকিয়ে কাদের দিকে?

MI In IPL 2024: আইপিএলে এবারই প্রথম মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া। গুজরাত টাইটান্সে দুই বছর নেতৃত্ব দিয়ে হার্দিক ফিরেছেন পুরানো দলে।

ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলন শুরু হয়ে গিয়েছে। যদিও মুম্বই শিবিরের অস্বস্তি বাড়াচ্ছে দুই নির্ভরযোগ্য পেসারের চোট।

MI In IPL 2024

মুম্বই ইন্ডিয়ান্স এবারের নিলাম থেকে শ্রীলঙ্কার দুই পেসারকে দলে নিয়েছে। তাঁরা হলেন দিলশান মাদুশঙ্কা ও নুয়ান তুষারা। শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেওয়া মাদুশঙ্কাকে নেওয়া হয়েছে ৪.৬ কোটি টাকা দিয়ে। কিন্তু তিনি আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না।

শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে চোট পেয়েছেন মাদুশঙ্কা। ফলে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে বিবৃতিতে বলা হয়েছে, এমআরআই স্ক্যানে দেখা গিয়েছে তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। তিনি দেশে ফিরছেন। সেখানে রিহ্যাব চলবে।

২৪ মার্চ আমেদাবাদে গুজরাত টাইটান্স ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। মাদুশঙ্কার যা চোট তাতে এই ম্যাচ তো বটেই, আরও বেশ কয়েকটি ম্যাচেই তিনি অনিশ্চিত হয়ে পড়লেন। মাদুশঙ্কার পাশাপাশি জেরাল্ড কোয়েটজিও আইপিএলে অনিশ্চিত।

দক্ষিণ আফ্রিকার পেসার কোয়েটজির কুঁচকিতে চোট রয়েছে। ৫ কোটি টাকা দিয়ে কেনা পেসারের দিকে নজর রাখছে মুম্বই ইন্ডিয়ান্সের মেডিক্যাল টিম। সেঞ্চুরিয়নে ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলার পর আর তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। চোটের কারণেই তিনি ভারতের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ, এসএ২০ ও ঘরোয়া টি২০ টুর্নামেন্টেও নামতে পারেননি।

মুম্বই ইন্ডিয়ান্সে জোরে বোলারদের অভাব নেই। যদিও এই দুই নির্ভরযোগ্য পেসারকে না পাওয়া ধাক্কা তো বটেই। জসপ্রীত বুমরাহ, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল, অর্জুন তেন্ডুলকর ও নুয়ান তুষারা রয়েছেন। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া, রোমারিও শেফার্ড ও অংশুল কম্বোজ ফাস্ট-বোলিং অলরাউন্ডারের দায়িত্ব পালন করবেন।

মাদুশঙ্কা বাংলাদেশে দুটি ওডিআইয়ে ২টি করে উইকেট পেয়েছেন। শুক্রবার দুটি উইকেট নেন। কিন্তু ৬.৪ ওভার করেই মাঠ ছাড়তে বাধ্য হন। ২৩টি একদিনের আন্তর্জাতিকে তাঁর উইকেট-সংখ্যা ৪১টি। গত বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনে ছিলেন মাদুশঙ্কা। ৯ ম্যাচে তিনি ২১টি উইকেট দখল করেন।

মাদুশঙ্কা শ্রীলঙ্কার হয়ে ১৪টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন, ১৪টি উইকেট দখল করেছেন। ৩৩টি টি২০ ম্যাচে তাঁর ৩১টি উইকেট রয়েছে। জেরাল্ড কোয়েটজি গত বিশ্বকাপে ৮ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন। সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় ছিলেন প্রথম পাঁচে। বুমরাহও ১১ ম্যাচে ২০ উইকেট নেন। কোয়েটজির ৪টি টি২০ আন্তর্জাতিকে ৬ উইকেট রয়েছে। ৪২টি টি২০ ম্যাচে নিয়েছেন ৬০ উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+