Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সের ঈর্ষণীয় রেকর্ড কি এবার ভাঙবে? আইপিএলে শতাধিক রানে জয়ের নজির কোন ১০ ম্যাচে?

IPL 2024: আইপিএল প্রতি বছরই চলে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। সবচেয়ে বেশি ব্যবধানে ম্যাচ জেতার ঈর্ষণীয় নজিরটি রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের দখলে। সেই ২০১৭ সাল থেকে।

২০০৮ সালে প্রথম আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ১৪০ রানে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। সেই বড় জয়ের রেকর্ড ভাঙতে লেগেছিল ৮ বছর। যদিও সেই নজির মুম্বই ইন্ডিয়ান্স ভাঙে পরের আইপিএলেই।

IPL 2024

২০০৮ সালের ১৮ এপ্রিল বেঙ্গালুরুতে কেকেআর ১৪০ রানে হারায় আরসিবিকে। জয়ের সবচেয়ে বড় মার্জিন ২০১৬ সাল অবধি এটিই ছিল। বর্তমানে সেটি অবশ্য নেমে এসেছে তিনে। ২০১৬ সালের ১৪ মে আরসিবি ১৪৪ রানে বেঙ্গালুরুতেই হারিয়েছিল গুজরাত লায়ন্সকে। ফলে কেকেআরের রেকর্ড ভেঙে যায়।

২০১৭ সালের ৬ মে মুম্বই ইন্ডিয়ান্স দিল্লিতে দিল্লি ডেয়ারডেভিলসকে পরাস্ত করেছিল ১৪৬ রানে। এর ফলে আরসিবির নজির দ্বিতীয় স্থানে নেমে আসে। মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ডটি আজও অক্ষত। সবচেয়ে বড় জয়ের তালিকার প্রথম পাঁচে তিনটিই আরসিবির কীর্তি।

২০১৫ সালের ৬ মে বেঙ্গালুরুতে আরসিবি ১৩৮ রানে হারিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবকে। নিজেদের হোম ম্যাচেই ২০১৩ সালে ২৩ এপ্রিল আরসিবি পুনে ওয়ারিয়র্সকে পরাস্ত করেছিল ১৩০ রানে, সেই ম্যাচে ২৬৪ রানের টার্গেট দিয়েছিল আরসিবি।

২০১৯ সালে ৩১ মার্চ সানরাইজার্স হায়দরাবাদ ১১৮ রানে হারিয়েছিল আরসিবিকে। গত বছর ১৪ মে জয়পুরে আরসিবির কাছে ১১২ রানে হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস। ২০১১ সালের আইপিএলে ১৭ মে ধরমশালায় কিংস ইলেভেন পাঞ্জাব ১১১ রানে জয়লাভ করেছিল আরসিবির বিরুদ্ধে।

২০০৮ সালের ৩০ মে রাজস্থান রয়্যালস মুম্বইয়ে দিল্লি ডেয়ারডেভিলসকে চূর্ণ করেছিল ১০৫ রানে। ২০১৮ সালের ৯ মে ইডেনে কেকেআরকে ১০২ রানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+