IPL 2024: তিন আফগান তারকা আইপিএলে অনিশ্চিত, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পদক্ষেপে বিপাকে কেকেআর-সহ ৩ দল

IPL 2024: আইপিএলের আগে দেখা দিল নয়া সমস্যা। এই টুর্নামেন্টে আফগানিস্তানের তিন তারকার খেলা নিয়েই অনিশ্চয়তা তৈরি হলো সে দেশের ক্রিকেট বোর্ডের কড়া পদক্ষেপের জেরে।

যার ফলে কলকাতা নাইট রাইডার্স-সহ আইপিএলের তিন দলই বিপাকে পড়তে চলেছে। তার মধ্যে একজন ক্রিকেটারকে এবারই নিলাম থেকে কিনেছে কেকেআর।

IPL 2024: তিন আফগান তারকা আইপিএলে অনিশ্চিত

মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নবীন উল হক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছিলেন তাঁদের নাম বার্ষিক চুক্তিবদ্ধ জাতীয় ক্রিকেটারদের তালিকায় না রাখতে। জানুয়ারির প্রথম দিন থেকে সেন্ট্রাল কনট্রাক্ট চালু হওয়ার কথা ছিল। একইসঙ্গে এই তিন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতির জন্য আবেদন করেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানিয়েছে, এই তিনজনই দেশের হয়ে খেলার দায়বদ্ধতার চেয়েও ব্যক্তিগত বিষয়কে প্রাধান্য দিয়ে বাণিজ্যিক লিগের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। তার প্রেক্ষিতে এসিবি শৃঙ্খলারক্ষা সংক্রান্ত পদক্ষেপ করছে এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে। ২ বছর তাঁদের কোনও এনওসি দেওয়া হবে না।

গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বোর্ড নিযুক্ত কমিটিকে। দেশের ক্রিকেট বোর্ডের স্বার্থ সুরক্ষিত করতে কী করণীয় সেই সংক্রান্ত সুপারিশ জমা দিতেও বলা হয়েছে। ব্যক্তিগত স্বার্থের চেয়েও জাতীয় দলকে যাতে ক্রিকেটাররা অগ্রাধিকার দেন, তেমন পরিবেশ তৈরিই লক্ষ্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের।

আফগান স্পিনার মুজিব উর রহমানকে এবারও নিলাম থেকে কেকেআর কিনেছে। তিনি এই মুহূর্তে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলছেন। নবীন উল হককে লখনউ সুপার জায়ান্টস ও ফজলহক ফারুকিকে সানরাইজার্স হায়দরাবাদ ধরে রেখেছে। তাঁরা আবু ধাবি টি১০-এ খেলেছেন।

এই তিনজন ক্রিকেটারই ছিলেন আফগানিস্তানের বিশ্বকাপ দলে। ইতিমধ্যেই বিভিন্ন দেশের তারকারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আকৃষ্ট হয়ে জাতীয় দলে খেলার বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকতে চাইছেন না। সেই তালিকায় যোগ হলো আফগানিস্তানের নামও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+