IPL 2024: আরসিবির সাজঘরের দুয়ারে ধোনি, বিরাট ম্যাচের আগেই মাহিকে ঘিরে শুরু চায়ে পে চর্চা
গ্রুপ পর্বের শেষ লগ্নে ফোকাসে আরসিবি বনাম সিএসকে ম্যাচ। শনিবাসরীয় সন্ধ্যায় চিন্নাস্বামীতে ধোনি বনাম কোহলির লড়াই ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। দুই দলের তারকার ছড়াছড়ি তবে আর্কষণের কেন্দ্রবিন্দুতে একজনই। তিনি মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণী ডার্বিকে ঘিরে যখন উত্তেজনায় ফুটছে গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা তখন ম্যাচের ৪৮ ঘণ্টা আগেই মন জিতে নিলেন মাহি।
আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে বেঙ্গালুরু পৌঁছে গিয়েছে চেন্নাই। বৃহস্পতিবার দু'দলেরই অনুশীলন ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। বৃহস্পতিবার নিজেদের অনুশীলন শেষ হওয়ার পরে হঠাৎ করেই বিপক্ষের ড্রেসিংরুমের দরজার সামনে হাজির হন ধোনি । দরজার সামনে মাহিকে দেখতে পেয়ে অবাক হয়ে যান বেঙ্গালুরু শিবিরের সকলেই।

আরসিবি ড্রেসিংরুমে চা-পর্ব চলছিল। অতিথিসেবা করতে ধোনির হাতে চায়ের কাপও তুলে দেন তাঁরা। মাহি-সাক্ষাতের ভিডিও নিজেদের সোশাল মিডিয়ায় পোস্ট করে আরসিবি।ধোনিও দরজার বাইরে থেকেই নিজের কাপটা এগিয়ে দেন। আরসিবি সাপোর্ট স্টাফ নিজের কাছে থাকা একটি কাপে চা ঢেলে মাহির দিকে এগিয়ে দেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে আরসিবি। যা নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন এ বারের আইপিএলের পর অবসর ঘোষণা করতে পারেন ধোনি। ক্রিকেটার হিসাবে আর দেখা যাবে না ভারতকে তিনটি আইসিসি ট্রফি দেওয়া প্রাক্তন অধিনায়ককে। কিন্ত ক্রিকেটারের নাম যখন ধোনি তখন তাঁর মুখ থেকে কিছু না শোনা পর্যন্ত বিশ্বাস করা কঠিন। এমনকি সিএসকে দলের ব্যাটিং কোচমাইকেল হাসি আশা করছেন ধোনি অন্তত আরও বছর দুয়েক খেলা চালিয়ে যেতে পারেন। তাঁর কথায়, 'ধোনি সবটা প্রকাশ করে না। আমরাও আশা করছি, ধোনি খেলা চালিয়ে যাক।'
১৩ ম্যাচে ১৪ পয়েন্ট তিন নম্বরে সিএসকে। ধোনিদের নেট রানরেট +.৫২৮। আরসিবিকে হারাতে পারলেই প্লে-অফের স্থান নিশ্চিত হয়ে যাবে চেন্নাইয়ের। আরসিবি বর্তমানে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে, বিরাটদের রান রেট ০.৩৯। প্লে অফে যেতে হলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাদের শেষ খেলায় জিততে হবে। সেইসঙ্গে অনেক অঙ্কও মেলাতে হবে।
ফলে আগামী শনিবারের ম্যাচকে চলতি আইপিলের সবচেয়ে 'হাইভোল্টেজ' ম্যাচ বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু আদৌ কি মাঠে নামতে পারবেন ধোনি-বিরাটরা? কারণ আবহাওয়ার অশনিসংকেত রয়েছে। বৃষ্টিতে ভেস্তে যেতে পারে এই ম্যাচ। ওই দিন ৭৩ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications