IPL 2024: চিপক জুড়ে ধোনি শব্দব্রহ্ম, মাহি গর্জনে অতিষ্ঠ রাসেলের কীর্তি ভাইরাল, দেখুন ভিডিও
জন্মসূত্রে রাঁচির হলেও, বিগত দেড় দশকে চেন্নাই হয়ে উঠেছে মহেন্দ্র সিং ধোনির সেকেন্ড হোম। চেন্নাইয়ের মানুষরা মাহিকে থালা বলেন। আর চিপকের দুর্গে খেলতে নামলেই ধোনি আবেগ উপচে পড়ে স্টেডিয়াম জুড়ে। ব্যতিক্রম হল না সোমবারের কেকেআরের বিরুদ্ধে ম্যাচেও। ধোনি গর্জনে উত্তাল হল চিপকের গ্যালারি।
সিএসকে-র প্রয়োজন ৩ রান। ১৯ বল তখন বাকি। সেই সময়ে সকলকে কিছুটা চমকে দিয়েই পাঁচে ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। মাহিকে ব্যাট হাতে নামতে দেখেই উত্তাল হয়ে উঠে চিপকের গ্যালারি। চিপকে মহেন্দ্র সিং ধোনি যখন ব্যাটি করতে নামেন, সেই সময় গ্যালারি জুড়ে মাহির নাম ধরে চিৎকার করতে থাকেন দর্শকরা। শুধু তাই নয় গ্যালারি থেকে হুইসলের আওয়াজ আসে।

এই ম্যাচে যখন ধোনি নামেন তখন ব্যাট হাতে আর কিছুই করার ছিল না ধোনির। মাহি ৩ বল খেলে ১ রান করেন। সহজেই ম্যাচ জিতে যায় সিএসকে। সেইসঙ্গে চেন্নাই সমর্থকদের মনও খুশিতে ভরে উঠে।
Russell 🤣💛 pic.twitter.com/oqsL1aZ7Ew
— 𝑻𝑯𝑨𝑳𝑨 (@Vidyadhar_R) April 8, 2024
ম্যাচ শেষেও দেখা গেল এক অভিনব দৃশ্য। ধোনির সঙ্গে গম্ভীরের সম্পর্কের রসায়ন নিয়ে অনেক চর্চা হয়েছে একটা সময়। কিন্তু সোমবার সেইসবই যেন অতীত হয়ে গেল। সিএসকে কেকেআর ম্যাচে গম্ভীর আলিঙ্গনে ভরিয়ে দিলেন একসময়ের টিম ইন্ডিয়ার সতীর্থকে। কয়েকদিন আগেই আরসিবি ম্যাচে বিরাটকে কাছে টেনে নিয়ে যাবতীয় দূরত্ব মুঁছে দিয়েছিলেন গম্ভীর। এবার ধোনির সঙ্গে তাঁর মন কষাকষির সম্পর্কেও দাঁড়ি টেনে দিলেন গম্ভীর।
VIDEO OF THE DAY...!!!! 📸
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 8, 2024
- Gautam Gambhir hugging MS Dhoni.pic.twitter.com/XMe1Y12sBf
ধোনিকে ম্যাচের আগেই সম্মানের সিংহাসনে বসিয়ে দিয়েছিলেন গৌতম গম্ভীর। বলে দিয়েছিলেন, 'এমএস ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। আমি মনে করি না যে কেউ ওঁর স্তরে পৌঁছতে পারবে। তিনটে আইসিসি ট্রফি ও জিতেছে।ধোনি জানে স্পিনারদের কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে ভালো ব্যাটারের বিরুদ্ধে ফিল্ডিং সেট করতে হয় এবং কখনও হাল ছাড়বেন না। ধোনি ৬ বা ৭ নম্বরে ব্যাট করতে নামলেও শেষ পর্যন্ত খেলাটি নিয়ন্ত্রণ করেন। এক ওভারে ২০ রান দরকার থাকলেও ধোনির পক্ষে সেটা করে দেওয়া দেওয়া সম্ভব।'












Click it and Unblock the Notifications