IPL 2024: অনুশীলনেই যেন ট্রেলার দেখালেন, কেকেআর বোলারদের চ্যালেঞ্জ জানিয়ে ছক্কার বন্যা মাহির, দেখুন ভিডিও
বয়স ৪২, ফিটনেসটাও আগের মতো আর নেই, শরীর জুড়ে সমস্যা। কিন্তু ব্যাট হাতে ২২ গজে নাটমলেই এক ধাক্কায় যেন ২০ বছর বয়স কমে যান মহেন্দ্র সিং ধোনির। অবসর জল্পনাাকে ভারত মহাসাগরের নিক্ষেপ করে চলতি আইপিএলেও মাঠে নেমেছেন ধোনি। উইকেটকিপিং করছেন ২০ ওভার। প্রয়োজনে ব্যাট হাতে নামছে আবার বিধ্বংসী মেজাজেও দেখা যাচ্ছে।
সোমবার কেকেআরের বিরুদ্ধে মেগা ম্যাচ। তার আগে অনুশীলনে যেন ট্রেলার দেখালেন, পুরো শো-টা দেখাবেন ম্যাচ। আইপিএলের সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে ধোনির অনুশীলনের। যা দেখে কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য কেকেআর টি্ম ম্যানেজমেন্টের। ভিন্টেজ মাহি যেন ফিরে পেয়েছেন যৌবনের ক্ষমতা। নেটে একের পর এক বল ছক্কা হাঁকালেন মাহি। আর মুগ্ধ হয়ে মাহি ম্যাজিক দেখলেন সুরেশ রায়না থেকে ঋতুরাজ গাইকোয়াড।

আইপিএলের এক্সে(টুইটার) প্রকাশিত একটি ভিডিওতে, ধোনিকে চিপক স্টেডিয়ামে পুরো মাঠে কিছু বড় শট মারতে দেখা যায়। মাহির এই শটের ভিডিও প্রকাশ করেছে সিএসকে। প্রতিটি শটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আইকনিক এক একটি মন্তব্যকে। প্রাক্তন সিএসকে প্লেয়ার সুরেশ রায়নাকেও ভিডিওতে দেখা যেতে পারে বিস্ময়ের সাথে দেখতে মাহি ম্যাজিক।'
ব্যাট হাতে ২২ গজে নামলেই মাহি যেন হয়ে উঠেন ম্যাজিশিয়ান। দিল্লির বিরুদ্ধে ২০ বলে ৩৭ রানের ইনিংসের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন এখনও ফুরিয়ে যাননি। কেকেআর ম্যাচের আগে অনুশীলনে সেই বার্তা দিলেন।
এখনও ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের ভয়ের কারণ হয়ে উঠতে পারেন ধোনি, সেটা আরও একবার প্রমাণিত হয়েছে দিল্লির বিরুদ্ধে ম্যাচেই। কেকেআর বোলারদের কিন্তু মাহির জন্য বিশেষ পরিকল্পনা নিয়েই নামতে হবে।
এমএস ধোনি আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার যিনি একজন উইকেটরক্ষক হিসাবে ৫০০০ বা তার বেশি রান করেছেন। দীনেশ কার্তিক (৪২৩৩), রবিন উথাপ্পা (৩০১১), কুইন্টন ডি কক (২৮১২) এবং ঋষভ পন্থ (২৭৩৭) এই তালিকায় থাকলেও, ৪২-র ধোনিই সবার উপরে।
📍Chennai
— IndianPremierLeague (@IPL) April 8, 2024
Sound 🔛🎙️
𝙅𝙪𝙨𝙩 𝙈𝙎 𝘿𝙝𝙤𝙣𝙞 𝙩𝙝𝙞𝙣𝙜𝙨 😎#TATAIPL | #CSKvKKR pic.twitter.com/7CPnrl9Ysa
কলকাতা নাইট রাইডার্স এ বারের আইপিএলে এখনও পর্যন্ত অপরাজিত। সোমবার জিতলে লিগ তালিকায় শীর্ষে উঠে আসতে পারে কেকেআর। কিন্তু সামনে চেন্নাই সুপার কিংস।চিপক স্টেডিয়াম যে হলুদ হয়ে যাবে তা বলাই যায়। আর ধোনি মাঠে নামলে তৈরি হবে শব্দব্রহ্ম। চেন্নাইয়ের ১১ জন ক্রিকেটারের সঙ্গে এই দর্শকও সামলাতে হবে কলকাতাকে। তবে দলে নারাইন, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্কের মতো ক্রিকেটারেরা রয়েছেন।












Click it and Unblock the Notifications